লিবিয়া থেকে দেশে ফিরল আরও ৩১০ বাংলাদেশি

৩১ অক্টোবর ২০২৫, ০১:৫৪ PM
লিবিয়া ফেরত বাংলাদেশিরা

লিবিয়া ফেরত বাংলাদেশিরা © টিডিসি ফটো

অবৈধ ও অনিয়মিতভাবে লিবিয়ায় অবস্থানরত আরও ৩১০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে দিয়েছে দেশটির সরকার। তাদের মধ্যে কয়েকজন অসুস্থ ছিলেন এবং কেউ কেউ অপহরণের শিকার হয়ে উদ্ধার হওয়ার পর দেশে ফেরেন।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে এসব অভিবাসীকে বহনকারী চার্টার ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ নিয়ে চলতি মাসে তিনটি বিশেষ ফ্লাইটে মোট ৯২৮ বাংলাদেশি দেশে ফিরলেন।

দূতাবাস সূত্রে জানা যায়, ফিরিয়ে আনা অভিবাসীদের মধ্যে দুজন নারীসহ মিসরাতা শহরের ২১১ জন এবং ত্রিপলির ৯৯ জন রয়েছেন। বর্তমানে ত্রিপলী ও বেনগাজীতে আরও কিছু বাংলাদেশি আটক আছেন, যাদের দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে।

গত দুই বছরে লিবিয়া থেকে সাত হাজারেরও বেশি বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।

এর আগে ত্রিপলীর অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত থেকে প্রত্যাবাসিতদের বিদায় জানান লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার। তিনি দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করা, পরিবারের পাশে থাকা এবং স্থানীয় পর্যায়ে মানবপাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

তানজিন তিশার শাড়িকাণ্ডে নতুন মোড়, নারাজি আবেদন করলেন বাদী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাদা দলের কমিটি ঘোষণার পরদিনই কমিটির ৮ শিক্ষক পেলেন গুরুত্ব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের খসড়া প্রেসে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
২০১৯ সালের ডাকসু জিএস হয়ে ক্যাম্পাসে রাশেদ খাঁন, পরামর্শ দি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে রাজীব পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধনে হামলা, আহত ৫
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বকালের সেরা কে—মেসির ইনস্টাগ্রাম ভিডিওতে বিতর্কের অবসান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬