লিবিয়া থেকে দেশে ফিরছেন ১২৩ অনিয়মিত বাংলাদেশি

১৯ জুন ২০২৫, ০৮:০৪ AM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৫:১০ PM
দেশে ফিরছেন ১২৩ জন অনিয়মিত বাংলাদেশি অভিবাসী

দেশে ফিরছেন ১২৩ জন অনিয়মিত বাংলাদেশি অভিবাসী © সংগৃহীত

লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে ১২৩ জন অনিয়মিত বাংলাদেশি অভিবাসীকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বুধবার (১৮ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে তারা ত্রিপলীর মিতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে বিশেষ ফ্লাইটে রওনা দেন। বিমানটি আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

বাংলাদেশ দূতাবাস, ত্রিপলী এক বিবৃতিতে জানিয়েছে, দূতাবাসের ধারাবাহিক প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় এই প্রত্যাবাসন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। বুরাক এয়ার পরিচালিত বিশেষ ফ্লাইটে অভিবাসীদের দেশে পাঠানো হচ্ছে।

প্রত্যাবাসিত ব্যক্তিরা ত্রিপলীসহ আশপাশের বিভিন্ন এলাকায় অনিয়মিতভাবে অবস্থান করছিলেন। তাদের মধ্যে ২৩ জন শারীরিকভাবে অসুস্থ বলে জানা গেছে।

দূতাবাস সূত্রে আরও জানানো হয়, অধিকাংশ অভিবাসীর পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল কিংবা তাদের বৈধ কাগজপত্র ছিল না। এ কারণে তাদের জন্য নতুন পাসপোর্ট বা আউটপাস ইস্যু করে বহির্গমন ভিসা (খুরুজ) সংগ্রহ করা ছিল একটি বড় চ্যালেঞ্জ।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬