শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে ৪৪৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ, খতিয়ে দেখবে দুদক

১৩ মে ২০২৫, ০৭:৪৪ PM , আপডেট: ১৯ মে ২০২৫, ০৫:৫২ PM
শান্ত মারিয়াম ইউনিভার্সিটি ও দুদক লোগো

শান্ত মারিয়াম ইউনিভার্সিটি ও দুদক লোগো © টিডিসি সম্পাদিত

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বিরুদ্ধে প্রায় সাড়ে ৪০০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টিজসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতি, বিধি লঙ্ঘন এবং রাজস্ব ফাঁকির মতো গুরুতর অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

আজ মঙ্গলবার (১৩ মে) বিকেলে দুদকের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই দুদক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। শান্ত মারিয়াম ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় বিধি লঙ্ঘন করে তাদের তহবিল থেকে ৩৪৩ কোটি ৬০ লাখ ৩০ হাজার ৪৯৯ টাকা শান্তা মরিয়ম ফাউন্ডেশনে স্থানান্তর করেছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ১০২ কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলেও দাবি করা হয় অভিযোগে। এই আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগগুলোর গুরুত্ব বিবেচনায় নিয়ে দুদক ইতোমধ্যেই আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক জানান, এ ধরনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম রোধে কোনো বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়নি। শুধুমাত্র পাওয়া অভিযোগের ভিত্তিতেই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আরও অভিযোগ পেলে সেগুলোও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি হাসপাতালে আছি। এখন এই বিষয়ে কথা বলতে পারবো না।

শিশুদের ‘পিআইসিইউ’ চালুসহ অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয়ের পরিক…
  • ২৩ আগস্ট ২০২৬
নয়াপল্টনের কর্মী থেকে মহাসচিবের চেয়ার— রিজভীর উত্থানের গল্প
  • ২৩ আগস্ট ২০২৬
চুয়েট শিক্ষার্থীদের তৈরি রেসিং কার ও মঙ্গলযান প্রদর্শন করলে…
  • ২৩ আগস্ট ২০২৬
অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা
  • ২৩ আগস্ট ২০২৬
ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবিতে বৃক্ষ…
  • ২৩ আগস্ট ২০২৬
ক্রিয়েটিভ অর্থনীতি বাস্তবায়নে ন্যাশনাল পুল অব ডিজাইনার্স গঠ…
  • ২৩ আগস্ট ২০২৬