তামাকজাত পণ্য বিক্রিতে যেসব নিষেধাজ্ঞা দিল সৌদি আরব

১৩ অক্টোবর ২০২৫, ০৮:০৫ AM
মসজিদ-স্কুলের কাছে সিগারেটের দোকান নিষিদ্ধ

মসজিদ-স্কুলের কাছে সিগারেটের দোকান নিষিদ্ধ © সংগৃহীত ছবি

সৌদি আরব মসজিদ ও বিদ্যালয়ের ৫০০ মিটারের মধ্যে সিগারেট, ই-সিগারেট, শিশাসহ সব ধরনের তামাকজাত পণ্য বিক্রির দোকান স্থাপন নিষিদ্ধ করেছে। দেশটির পৌর ও আবাসন মন্ত্রণালয়ের অনুমোদনের পর এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। কর্মকর্তারা জানান, জনগণের স্বাস্থ্যের সুরক্ষা, আইনের সঠিক বাস্তবায়ন এবং একটি সুশৃঙ্খল বাণিজ্যিক পরিবেশ গড়ে তোলাই এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য।

এই বিধিনিষেধের আওতায় তামাকজাত দ্রব্য বিক্রির লাইসেন্স পেতে হলে দোকানের মালিকদের বৈধ বাণিজ্যিক নিবন্ধন, সিভিল ডিফেন্সের অনুমোদন এবং পৌর কর্তৃপক্ষের লাইসেন্স সংগ্রহ করতে হবে। এসব দোকানকে অবশ্যই নগর এলাকার বাণিজ্যিক ভবনের মধ্যে স্থাপন করতে হবে। দোকানের আয়তন হতে হবে কমপক্ষে ৩৬ বর্গমিটার এবং রাস্তার প্রস্থ ও এলাকার শ্রেণিবিন্যাস অনুযায়ী পৌর কর্তৃপক্ষের শর্ত মেনে চলতে হবে।

দোকানের বাইরের সাইনবোর্ডে কোনো লোগো বা প্রচারণামূলক ছবি ব্যবহার করা যাবে না, শুধু দোকানের নাম প্রদর্শন করা যাবে। দোকানের বাইরের ফুটপাত ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি দোকানে ভেতরে ও বাইরে সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতামূলক। পাশাপাশি পরিচ্ছন্নতা রক্ষা, নিরাপদ বর্জ্য নিষ্পত্তি ও ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থা চালু রাখতে হবে।

তামাকজাত দ্রব্য বিক্রির ক্ষেত্রে আরও কিছু নিয়ম মানতে হবে। যেমন: কোনো পণ্য মিশ্রণ বা পুনরায় প্যাকেজ করা যাবে না। প্রতিটি পণ্যের বৈধ সরবরাহকারীর প্রমাণপত্র থাকতে হবে। ১৮ বছরের নিচে কোনো ব্যক্তিকে তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না এবং ক্রেতার বয়স যাচাই করা বাধ্যতামূলক। দোকানে ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কিত সতর্কতামূলক বিজ্ঞাপন এবং লাইসেন্স ও নিয়ম-কানুন সংক্রান্ত কিউআর কোড প্রদর্শন করতে হবে।

তামাকজাত দ্রব্যের কোনো প্রচার, বিনামূল্যে নমুনা বিতরণ বা একক সিগারেট বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শুধু সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির (SFDA) নির্ধারিত মানদণ্ড পূরণ করা পণ্যই বিক্রি করা যাবে। দোকান স্থাপনের সময় ভবনের সম্মুখভাগের নকশা, প্রতিবন্ধী-বান্ধব র‍্যাম্প, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, বায়ু চলাচল, আলো এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও সৌদি বিল্ডিং কোড অনুযায়ী নিশ্চিত করতে হবে।

 

 

 

 

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9