মসজিদ-বিদ্যালয়ের কাছে সিগারেটের দোকান নিষিদ্ধ করল সৌদি আরব

১৩ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ AM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব মসজিদ ও বিদ্যালয়ের ৫০০ মিটারের মধ্যে সিগারেট, ই-সিগারেট ও শিশাসহ সব ধরনের তামাকজাত পণ্য বিক্রির দোকান স্থাপনে নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির পৌর ও আবাসন মন্ত্রণালয়ের অনুমোদনের পর এই সিদ্ধান্ত কার্যকর করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, জনগণের স্বাস্থ্যের সুরক্ষা, আইন ও প্রশাসনিক বিধি-নিষেধ মেনে চলা এবং সারাদেশে নিরাপদ ও সুশৃঙ্খল বাণিজ্যিক পরিবেশ গড়ে তোলাই এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, সিগারেট, শিশা ও ই-সিগারেটসহ সব ধরনের তামাকজাত পণ্য বিক্রয়কারী দোকানের ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য হবে। লাইসেন্স পেতে দোকান মালিকদের বৈধ বাণিজ্যিক নিবন্ধন, সিভিল ডিফেন্সের অনুমোদন এবং পৌর লাইসেন্স প্রক্রিয়ার আইন ও বিধিবিধান অনুসরণ করতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী, তামাকজাত পণ্য বিক্রয়কারী সব দোকানকে নগর এলাকায় বাণিজ্যিক ভবনের ভেতরে থাকতে হবে। দোকানের আয়তন ন্যূনতম ৩৬ বর্গমিটার হতে হবে এবং রাস্তার প্রস্থ ও স্থানের শ্রেণিবিন্যাস অনুযায়ী পৌর কর্তৃপক্ষের নির্ধারিত শর্ত মেনে চলতে হবে।

এছাড়া দোকানের বাইরের সাইনবোর্ডে কোনো লোগো, প্রচারণামূলক ছবি বা বিজ্ঞাপন ব্যবহার করা যাবে না—শুধু দোকানের নাম প্রদর্শন করা যাবে। দোকানের বাইরে ফুটপাত ব্যবহারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিধি অনুযায়ী প্রতিটি দোকানে ভেতরে ও বাইরে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপদ বর্জ্য নিষ্পত্তি, ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থা, অগ্নিনির্বাপণ ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সৌদি বিল্ডিং কোড অনুযায়ী আলোকায়ন ও বায়ু চলাচল ব্যবস্থা রাখতে হবে এবং দোকানে প্রতিবন্ধী-বান্ধব র‍্যাম্প থাকতে হবে।

নতুন নিয়মে পণ্য মিশ্রণ বা পুনরায় প্যাকেজ করা নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি পণ্যের সরবরাহকারীর প্রমাণপত্র সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। ১৮ বছরের নিচে কারও কাছে তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না এবং ক্রেতার বয়স যাচাই করতে হবে। দোকানে ধূমপানের ক্ষতিকর দিক নিয়ে সতর্কতামূলক বার্তা ও লাইসেন্স সংক্রান্ত কিউআর কোড প্রদর্শন বাধ্যতামূলক।

এ ছাড়া প্রচার, বিনামূল্যে নমুনা বিতরণ বা একক সিগারেট বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এসএফডিএ) অনুমোদিত মানসম্মত পণ্যই বিক্রি করা যাবে।

ট্যাগ: সৌদি আরব
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9