সৌদি গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৬ PM
শেখ আব্দুল আজিজ আল-শেখ ও ড. মুহাম্মদ ইউনূস

শেখ আব্দুল আজিজ আল-শেখ ও ড. মুহাম্মদ ইউনূস © টিডিসি সম্পাদিত

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র স্কলার কাউন্সিলের প্রধান শেখ আব্দুল আজিজ আল-শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন তিনি। গ্র্যান্ড মুফতি মঙ্গলবার সকালে ৮২ বছর বয়সে রিয়াদে ইন্তেকাল করেছেন।

প্রধান উপদেষ্টা তার শোকবার্তায় বলেন, শেখ আব্দুল আজিজ আল-শেখের মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন উচ্চপদস্থ পণ্ডিত এবং ইসলামী চিন্তাধারার পথপ্রদর্শককে হারিয়েছে। ইসলামের সেবায় তাঁর আজীবন নিবেদন এবং তাঁর অমূল্য পান্ডিত্যপূর্ণ অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। ইসলামী বিশ্ব তাঁর অনুপস্থিতি গভীরভাবে অনুভব করবে।

শেখ আব্দুল আজিজ আল-শেখ স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার জেনারেল প্রেসিডেন্সির পাশাপাশি মুসলিম ওয়ার্ল্ড লীগের সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর পাণ্ডিত্য এবং নেতৃত্বের জন্য বিশ্বব্যাপী স্বীকৃত ছিলেন। তিনি ১৯৬১ সালে রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শরিয়া কলেজে উচ্চশিক্ষা শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি ও ইসলামী শরিয়াতে স্নাতক পাস করেন।

পুরনো ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম
  • ১২ অক্টোবর ২০২৬
সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬