শেখ হাসিনাকে ফেরতের অনুরোধ পরীক্ষা নিরীক্ষা করছে ভারত: বিক্রম মিশ্রি

০৬ অক্টোবর ২০২৫, ০১:৪০ PM
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি © সংগৃহীত ছবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধ পরীক্ষা-নিরীক্ষা করছে ভারত। বিষয়টি আইনি ও বিচারিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত থাকায় এখনই বিস্তারিত কিছু জানাতে রাজি নয় দেশটি।

সোমবার (৬ অক্টোবর) সকালে দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিক্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এসব কথা জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে যে অনুরোধ এসেছে, তা আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। বিষয়টি আইনি ও বিচারিক, তাই এর থেকে বেশি কিছু বলা এই মুহূর্তে সম্ভব নয়।’

নির্বাচন প্রসঙ্গে ভারতের অবস্থান তুলে ধরে বিক্রম মিশ্রি বলেন, ‘বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত। যত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে, ততই ভালো বলে মনে করি আমরা। বাংলাদেশের জনগণ যেন তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচিত করতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা।’

তিনি আরও বলেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে, সেটা ঠিক করবে বাংলাদেশের কর্তৃপক্ষ, সাধারণ মানুষ এবং সিভিল সোসাইটি। নির্বাচন যেন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়, সেটি মাথায় রেখেই বাংলাদেশ নির্বাচন আয়োজন করবে বলে আমরা বিশ্বাস করি।’

বর্তমান বাংলাদেশ সরকার নির্বাচিত না হলেও, ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে বলেও জানান বিক্রম মিশ্রি। তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে শুরুতেই অভিনন্দন জানিয়েছেন।’

জাবি শিক্ষার্থী বন্ধন কুমার মণ্ডলকে ২ হাজার টাকা জরিমানা
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, দেখুন এখানে
  • ১৩ অক্টোবর ২০২৬
দক্ষতা বাড়াতে ও ভাষা শেখাতে ঢাকায় প্রশিক্ষণ চালু করবে ইতালি…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশকে হতাশয় ডুবিয়ে ‘অবিশ্বাস্য ড্র’ আফগানিস্তানের
  • ১৩ অক্টোবর ২০২৬
‘ক্যাম্পাসে না ফেরার শর্তে’ চুয়েট ছাড়লেন ভিসি, ভবন থেকে অবর…
  • ১৩ অক্টোবর ২০২৬
দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
  • ১৩ অক্টোবর ২০২৬