বিশ্ববিদ্যালয়ে নারী লেখকদের বই পড়ানো নিষিদ্ধ করল আফগানিস্তান

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ AM
নারী শিক্ষার্থীরা

নারী শিক্ষার্থীরা © সংগৃহীত

আফগানিস্তানের উচ্চশিক্ষা অঙ্গনে নতুন বিধিনিষেধ জারি করেছে তালেবান সরকার। বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের লেখা কোনো বই পড়া বা পড়ানো নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি মানবাধিকার ও যৌন হয়রানি বিষয়ক শিক্ষা কার্যক্রমকেও বেআইনি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। খবর বিবিসির 

প্রতিবেদনে জানানো হয়েছে, তালেবান সরকার ৬৮০টি বইকে ‘উদ্বেগজনক’ হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে প্রায় ১৪০টি বই নারী লেখকদের লেখা। নিষিদ্ধ তালিকায় এমনকি ‘সেফটি ইন দ্য কেমিক্যাল ল্যাবরেটরি’ নামের একটি বইও অন্তর্ভুক্ত হয়েছে। সরকারের দাবি, এসব বই শরিয়াহ আইন ও রাষ্ট্রীয় নীতির সঙ্গে সাংঘর্ষিক।

শুধু বই নয়, বিশ্ববিদ্যালয়গুলোকে বিশেষ নির্দেশনা দিয়ে জানানো হয়েছে যে, তারা ১৮টি বিষয় পড়াতে পারবে না। এসব বিষয়ের সবকটিই নারী সংশ্লিষ্ট। এর মধ্যে রয়েছে- ‘জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট’, ‘দ্য রোল অব উইমেন ইন কমিউনিকেশন’ এবং ‘উইমেন’স সোসিওলজি’। তালেবান কর্মকর্তাদের মতে, এসব বিষয় ইসলামী শরিয়াহ ও সরকারের নীতির সঙ্গে যায় না।

ক্ষমতায় ফেরার পর থেকে টানা চার বছরে একের পর এক নতুন বিধিনিষেধ আরোপ করেছে তালেবান। সম্প্রতি দেশটির অন্তত ১০টি প্রদেশে ফাইবার-অপটিক ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ‘অসদাচরণ ঠেকাতেই’ সর্বোচ্চ নেতার নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করেছে তালেবান সরকার। ষষ্ঠ শ্রেণীর পর মেয়েদের পড়াশোনা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ২০২৪ সালের শেষ দিকে ধাত্রীবিদ্যা বা মিডওয়াইফারি কোর্সও বন্ধ করে দেওয়ায় নারীদের জন্য সর্বশেষ পেশাগত প্রশিক্ষণের পথটি বন্ধ হয়ে গেছে।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950