যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে দুই মাসে মধ্যে চুক্তিতে আসবে ভারত:মার্কিন বাণিজ্যমন্ত্রী

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২০ PM
ট্রাম্প ও মোদি

ট্রাম্প ও মোদি © সংগৃহীত

ভারত আগামী এক-দুই মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য চুক্তি করবে বলে দাবি করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রকে সমর্থন না করলে ভারতকে রপ্তানি পণ্যে ৫০ শতাংশ শুল্ক গুনতে হবে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) মার্কিন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে লুটনিক বলেন, ‘আমি মনে করি, এক বা দুই মাসের মধ্যে ভারত আলোচনার টেবিলে আসবে, তারা বলবে আমরা ক্ষমা চাই। এরপর তারা ট্রাম্পের সঙ্গে চুক্তি করার চেষ্টা করবে।‘

এ বক্তব্যের কয়েক ঘণ্টা আগে ট্রাম্প ট্রুথ সোশ্যালে মন্তব্য করেছিলেন, ‘দেখে মনে হচ্ছে আমরা গভীরতম অন্ধকার চীনের কাছে ভারত ও রাশিয়াকে হারিয়েছি।‘ তিনি এ সময় মোদি, পুতিন ও শি জিনপিংয়ের একটি পুরোনো ছবিও শেয়ার করেন।

লুটনিক বলেন, ভারতকে যুক্তরাষ্ট্রকে সমর্থন করা কিংবা রাশিয়া-চীনের সঙ্গে জোট বাঁধার মধ্যে থেকে যেকোন একটি পথ বেছে নিতে হবে। তিনি আরও বলেন, “অথবা ডলারকে সমর্থন করুন, যুক্তরাষ্ট্রকে সমর্থন করুন, আপনার সবচেয়ে বড় গ্রাহক—আমেরিকান ভোক্তাদের সমর্থন করুন। নয়তো আপনাকে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে। তারপর দেখা যাক এই লড়াই কতদিন চলে।' ভারত-যুক্তরাষ্ট্র আলোচনার প্রসঙ্গে তিনি জানান, ‘আমরা সবসময় আলোচনায় আগ্রহী। ভারত ও চীনের মতো দেশগুলো শেষ পর্যন্ত আমেরিকান বাজারের ওপরই নির্ভরশীল। আমরা বিশ্বে সবচেয়ে বড় ভোক্তা।‘

লুটনিক আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে ভারত মোট তেলের মাত্র ২ শতাংশ রাশিয়া থেকে কিনত, এখন কিনছে ৪০ শতাংশ। এভাবে ডিসকাউন্ট মূল্যে রাশিয়ার তেল কেনাকে তিনি ‘ভুল’ ও ‘হাস্যকর’  বলে উল্লেখ করেন। শেষ পর্যন্ত অভ্যন্তরীণ চাপই ভারতকে চুক্তির পথে ঠেলে দেবে বলে মনে করেন মার্কিন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, 'সবচেয়ে বড় গ্রাহকের সঙ্গে লড়াই করলে শুরুতে ভালো লাগে। কিন্তু শেষ পর্যন্ত ব্যবসায়ীরাই বলবে, এটা থামাও এবং আমেরিকার সঙ্গে চুক্তি করো।'

সংবাদসূত্র: ব্লুমবার্গকে

 

পাকিস্তানকে হারানোর প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর, ফাইনালে…
  • ১৪ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশের হাসপাতালেই এনজিওগ্রাম করালেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১৪ নভেম্বর ২০২৬
একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার, মোবাইলে যেভাবে দেখবেন
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত, জলবায়ু তহবিলের স্ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই বিষয়কে মাথায় রেখে চলছে এইচএসসির ফল পুনর্মূল্যায়ন, সুবিধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950