জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি

০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ AM
নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদি © সংগৃহীত

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত এই অধিবেশনে মোদির পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এবছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর। শুক্রবার (৬ সেপ্টেম্বর) জাতিসংঘ আপডেট বক্তাদের তালিকা প্রকাশ করেছে। আগের তালিকায় মোদির ২৬ সেপ্টেম্বর বক্তব্য রাখার কথা ছিল। ওই দিন বাংলাদেশ, পাকিস্তান, চীন ও ইসরায়েলের সরকার প্রধানরা ২৬ আগস্ট বক্তব্য রাখবেন। অধিবেশনের শুরুতে বক্তব্য রাখবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরের বক্তব্য রাখবেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

এবারের অধিবেশনে ফ্রান্স, কানাডা, বেলজিয়ামসহ একাধিক পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। তবে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা বাতিল করে এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে।

এর আগে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন। তবে কয়েক মাসের মধ্যেই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে, রাশিয়ার জ্বালানি কেনার কারণে ট্রাম্প ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। জাতিসংঘের বক্তাদের তালিকা সবসময় অস্থায়ী থাকে। অধিবেশন শুরুর আগ পর্যন্ত এটি যে কোনো সময় পরিবর্তিত হতে পারে।

সংবাদসূত্র: এনডিটিভি

 

 

পুলিশের বন্দুকের সামনে এই দিনে বুক পেতে দাঁড়িয়েছিলেন আবু সা…
  • ১৬ জুলাই ২০২৬
৩৯ বছরে এসেও ১৯ এর ফর্ম, রহস্য জানালেন মেসি
  • ১৬ জুলাই ২০২৬
ঢাকা-সিলেটে রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ও কুড়িগ্র…
  • ১৬ জুলাই ২০২৬
ব্রেইন ফগের কারণেই কি বারবার ভুলে যাচ্ছেন, জেনে নিন দূর করা…
  • ১৬ জুলাই ২০২৬
গোল করে আবেগাপ্লুত লাউতারো বললেন, ‘আমি এই গোল করার স্বপ্ন দ…
  • ১৬ জুলাই ২০২৬
পে স্কেলের বাস্তবায়ন কয় ধাপে, মতামত দেবে না সচিব কমিটি
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence