বিমানে ওঠার আগে রানওয়েতে বসে প্রস্রাব ভারতীয় নাগরিকের

০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫১ PM
রানওয়ের পাশে বসেই প্রস্রাব করছেন বৃদ্ধকে

রানওয়ের পাশে বসেই প্রস্রাব করছেন বৃদ্ধকে © সংগৃ হীত

বিমান ছাড়তে আর কিছুক্ষণ বাকি। আর তার মধ্যেই রানওয়ের পাশে বসেই প্রস্রাব করতে দেখা গেল এক বৃদ্ধকে। বিস্মিত হয়ে সেই অদ্ভুত দৃশ্য ক্যামেরাবন্দি করেন পাইলট। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের দ্বারভাঙা বিমানবন্দরে। ওই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে।

ভিডিওটিতে দেখা যায়, সাদা ধুতি-পাঞ্জাবি পরা একজন বৃদ্ধ বিমান থেকে মাত্র কয়েক মিটার দূরে রানওয়ের পাশে বসে প্রস্রাব করছেন। আর যাত্রীরা বিমানে ওঠার জন্য লাইন করে দাঁড়িয়ে আছেন। বিমানের ককপিটে থাকা পাইলটের চোখে বৃদ্ধের কীর্তি ধরা পড়তেই হেসে ওঠেন তিনি। দৃশ্যটি ক্যামেরাবন্দিও করেন। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘আদর্শ আনন্দ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতোমধ্যেই বহু মানুষ দেখেছেন ৯ সেকেন্ডের সেই ভিডিও। 

তবে ভাইরাল ভিডিও নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। কোন বিমানের ককপিট থেকে ভিডিও ক্যামেরাবন্দি করা হয়েছিল এবং ওই বৃদ্ধ বিমানের যাত্রী ছিলেন কি না, তা-ও এখনও স্পষ্ট নয়।

 

 

 

 

পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬