চাদের সাবেক প্রধানমন্ত্রী সুচেস মাসরাকে ২০ বছরের কারাদণ্ড

১১ আগস্ট ২০২৫, ০১:৪৮ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৮:৪৫ AM
সুচেস মাসরা

সুচেস মাসরা © সংগৃহীত

চাদের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনৈতিক নেতা সুচেস মাসরাকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সহিংসতায় উসকানি দেওয়া এবং বর্ণবাদী ও বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে, চাদের বিচারকরা মাসরার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই দণ্ড দেন। তার বিরুদ্ধে ২০২৫ সালের মে মাসে দক্ষিণাঞ্চলীয় মানদাকাও শহরে সহিংস ঘটনার প্রেক্ষাপটে তদন্ত শুরু করে প্রসিকিউশন। ওই ঘটনায় প্রায় এক ডজন মানুষের প্রাণহানি ঘটে।

সুচেস মাসরা দেশটির বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ ইদ্রিস দেবির কঠোর সমালোচক হিসেবে পরিচিত। যদিও ২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রায় পাঁচ মাস দায়িত্ব পালন করেছিলেন।

শুধু কারাদণ্ডই নয়, মাসরার বিরুদ্ধে ১৮ লাখ মার্কিন ডলার জরিমানাও ধার্য করা হয়েছে। তার আইনজীবী কাজিলেম্বায়ে ফ্রান্সিস জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করার প্রস্তুতি নিচ্ছেন।

সূত্র: রয়টার্স

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: শিক্ষিত বেকারদের স্বপ্নভঙ্গের …
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কোস্ট গার্ড ৩৮ পদে নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, আবেদ…
  • ১১ অক্টোবর ২০২৬
পাওয়ার ব্যাংক থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আগুন, জরুরি অবতরণ
  • ১১ অক্টোবর ২০২৬
ডাই-হার্ড পড়তাম, রাতে ৩-৪টা পর্যন্ত, সকালে ৮টা থেকে, খাওয়া…
  • ১১ অক্টোবর ২০২৬
আটকের পর ‍দিল্লী পুলিশের উদ্দেশ্যে যা বলেছিলেন ধ্রুব রাঠির …
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফ্রান্স সরকারের আইফেল স্কলারশি…
  • ১১ অক্টোবর ২০২৬