জাতিসংঘে মার্কিন রাষ্টদূত হতে যাচ্ছেন ফক্স নিউজের ডানপন্থী সংবাদিক ট্যামি ব্রুস

১০ আগস্ট ২০২৫, ০১:৪৩ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৩ PM
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও ফক্স নিউজের সাবেক উপস্থাপিকা ট্যামি ব্রুস

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও ফক্স নিউজের সাবেক উপস্থাপিকা ট্যামি ব্রুস © সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও ফক্স নিউজের সাবেক ডানপন্থী সাংবাদিক ট্যামি ব্রুসকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপপ্রতিনিধি হিসেবে মনোনীত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সিনেট নিশ্চিত করলে অবশ্যই তিনি রাষ্ট্রদূতের মর্যাদা পাবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৯ আগস্ট) নিজ মালিকানাধীন ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ তথ্য জানান ট্রাম্প নিজেই।

পোস্টে ট্রাম্প লিখেছেন, জানুয়ারিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর কাজে অসাধারণ দক্ষতা দেখাচ্ছেন ট্যামি ব্রুস। তাই তাঁকে জাতিসংঘের উপপ্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে। সিনেট নিশ্চিত করলে তিনি রাষ্ট্রদূতের মর্যাদা পাবেন।

ট্রাম্প তাঁর পোস্টে লেখেন, ‘ট্যামি ব্রুসের মতো একজন মহান, দেশপ্রেমিক, টেলিভিশন ব্যক্তিত্ব এবং সর্বাধিক বিক্রিত বইয়ের লেখককে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী উপপ্রতিনিধি হিসেবে মনোনীত করছি। এই ঘোষণা দিতে পরে আমি খুবই আনন্দিত।’

ট্যামি ব্রুস সরকারে যোগ দেওয়ার আগে ২০ বছরেরও বেশি সময় ধরে ফক্স নিউজের একজন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ছিলেন। তিনি উদারপন্থীদের সমালোচনামূলক বেশ কয়েকটি বইও লিখেছেন, যার মধ্যে অন্যতম হলো ‘ফিয়ার ইটসেলফ: এক্সপোজিং দ্য লেফটস মাইন্ড-কিলিং এজেন্ডা’। 

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিসেবে ব্রুস ট্রাম্প প্রশাসনের কয়েকটি বিতর্কিত বৈদেশিক নীতিকে সমর্থন করেছেন, যার মধ্যে অভিবাসনসংক্রান্ত কড়াকড়ি এবং গাজায় ত্রাণ বিতরণের জন্য বেসরকারি সামরিক ঠিকাদারদের পাঠানোর মতো বিষয়গুলো উল্লেখযোগ্য।

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনীত প্রার্থী মাইক ওয়ালৎজের মনোনয়নও এখনো সিনেট কর্তৃক নিশ্চিত হয়নি। বর্তমানে পেশাদার কূটনীতিক ডরথি শিয়া ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9