ইসরায়েলের ২০ গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান

০৯ আগস্ট ২০২৫, ০৫:১৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৪:৩৭ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। শনিবার (৯ আগস্ট) দেশটির বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের কোনো ধরনের ক্ষমা দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যা ভবিষ্যতের জন্য বার্তা হয়ে থাকবে।

এর আগে গত বুধবার ইরান রুজবেহ ভাদী নামে এক পরমাণু বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর করে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি একজন সহকর্মী পরমাণু বিজ্ঞানীর গোপন তথ্য ইসরায়েলের কাছে পাচার করেছিলেন। ওই বিজ্ঞানী গত জুন মাসে ইসরায়েলের হামলায় নিহত হন।

তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি জানান, প্রাথমিক তদন্ত শেষে আরও ২০ জনের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়া হয়েছে এবং তাদের মুক্তি দেওয়া হয়েছে। তবে যাদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ রয়েছে, তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।

তিনি বলেন, ‘গুপ্তচর কিংবা ইহুদিবাদী শত্রুদের সহযোগীদের প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখানো হবে না। কঠোর আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের এমন শাস্তি দেওয়া হবে, যা অন্যদের জন্য সতর্কবার্তা হয়ে থাকবে।’ তিনি আরও জানান, তদন্ত শেষে বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত জুনে ইসরায়েল ইরানে আকস্মিক হামলা চালায়, যাতে গুপ্তচরদের সহায়তায় ইরানের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন।

ইরান ও ইসরায়েলের মধ্যে দু’সপ্তাহব্যাপী যুদ্ধ শেষ হওয়ার পরই ইরান গুপ্তচর ধরতে ‘ন্যাশনওয়াইড’ অভিযান শুরু করে। সেইসঙ্গে দ্রুত বিচার করে, ইতোমধ্যেই কমপক্ষে আটজন গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি।

 

সূত্র: রয়টার্স

রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ নির্দেশনা: শিক্ষ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9