যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে সকল আরোহী নিহত

০৬ আগস্ট ২০২৫, ০১:১৯ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ১১:৩০ AM
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত © এবিসি নিউজ

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ আগস্ট) স্থানীয় সময় চিনলে বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে থাকা চারজন আরোহীর সবাই নিহত হয়েছেন। এক বিবৃতিতে নাভাজো জাতিগোষ্ঠী কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে। এবিসি নিউজ এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

মার্কিন সংবাদমাধ্যমটি বলছে, রোগী আনা-নেওয়াসহ চিকিৎসা সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হতো বিমানটি। দুর্ঘটনার দিনও নিকটবর্তী একটি হাসপাতাল থেকে একজন রোগীকে আনতে যাচ্ছিল ডুয়েল প্রোপেলার উড়োযানটি। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সেটি বিধ্বস্ত হয়। আগুন ধরে যায় বিমানে। এ সময় ভেতরেই মৃত্যু হয় চার আরোহীর।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন এখন সময়ের দাবি
  • ০৭ নভেম্বর ২০২৬
নিকডু-চমেক হাসপাতালে বন্ধের পথে ডায়ালাইসিস সেন্টার, ঝুঁকিতে…
  • ০৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ শিবিরে সুখবর, আসছেন হামজা-ফারহান
  • ০৭ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন পড়ল দ্বিগুণেরও বেশি
  • ০৭ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল যাচাইয়ের রেকর্ড ভাঙল আবেদনে 
  • ০৭ নভেম্বর ২০২৬
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণ আবেদনের সময়সীমা বাড়ছে
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950