পাকিস্তানে ড্রোন হামলা ও মর্টারশেল বিস্ফোরণ, নিহত ৬ 

০৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৬:৫৭ PM
মর্টারশেল

মর্টারশেল © সংগৃহীত

পাকিস্তানের লাক্কী মারওয়াত জেলায় মর্টারশেল বিস্ফোরণে ও ড্রোন হামলায় ৫ শিশুসহ ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় চার নারীসহ আহত হয়েছেন আরও ১৫ জন। রবিবার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ডন।   

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শনিবার (২আগস্ট) সকালে জেলার লাঙ্গারখেল সুরব্যান্ড এলাকায় মর্টারশেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে। মাঠে খেলাধুলার সময় কয়েকজন শিশু একটি অবিস্ফোরিত মর্টার শেল খুঁজে পেয়ে তা গ্রামে নিয়ে যায়। পরে তারা সেটি একটি পানির চৌবাচ্চার পাশে রেখে খেলতে থাকলে হঠাৎ করে সেটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় দুই নারীসহ আরও ১৩ জন আহত হয়েছেন

অন্যদিকে, জেলার শায়ক খোলা এলাকায় ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপের ঘটনায় আজিজুল্লাহ (৫৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী শেখজাদ বিবি (৫০) এবং পুত্রবধূ রজ বিবি (২২) আহত হন।

আজিজুল্লাহর ছেলে সাদুল্লাহ পুলিশের কাছে জানান, বিস্ফোরক ডিভাইসটি ড্রোন থেকে ফেলা হয়েছিল। যে কারণে তার বাবা নিহত হন। 

পুলিশ জানায়, এ দুই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।    

প্রেমিকার বিয়ের খবর, ভিডিও কলে গলায় ফাঁস নিলেন মালয়েশিয়া প্…
  • ১৪ নভেম্বর ২০২৬
একাধিক সুযোগ নষ্ট, গোলশূন্য বিরতিতে বাংলাদেশ-পাকিস্তান
  • ১৪ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ায় ক্ষমতার সমীকরণে বাংলাদেশ: আগামী পাঁচ বছরে পরর…
  • ১৪ নভেম্বর ২০২৬
আজান চলাকালে গান বন্ধ করতে বলায় ছাত্রশক্তির নেতাকে পেটালেন …
  • ১৪ নভেম্বর ২০২৬
এনডিএফের নতুন কমিটি, আবারও নেতৃত্বে ডা. নজরুল-ডা. মাহমুদ
  • ১৪ নভেম্বর ২০২৬
এক পরিবারের ৫ জনই চোর, গ্রেপ্তারের পর স্বর্ণ-টাকাসহ মিলল চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950