জম্মু-কাশ্মিরে ‘অপারেশন আখাল’ শুরু ভারতের, নিহত ১

০২ আগস্ট ২০২৫, ০১:৫৯ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৮:০৬ AM
জম্মু কাশ্মিরে অপারেশন আখাল শুরু

জম্মু কাশ্মিরে অপারেশন আখাল শুরু © সংগৃহীত

মাত্র চার দিন আগে শেষ হওয়া ‘অপারেশন মহাদেব’র রেশ কাটতে না কাটতেই এবার কাশ্মিরের কুলগামের আখাল অঞ্চলের পাহাড়ি এলাকায় নতুন করে অভিযান শুরু করেছে ভারতের সেনা ও পুলিশ বাহিনী। শনিবার (২ আগস্ট) ভোর থেকে শুরু হওয়া এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন আখাল’।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, অভিযানে এখন পর্যন্ত একজন ‘বিচ্ছিন্নতাবাদী জঙ্গি’ নিহত হয়েছেন। জম্মু-কাশ্মির কমান্ডের অধীনে থাকা সেনাবাহিনীর চিনার কোর জানিয়েছে, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর আসে যে কুলগামের আখালে কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে। এরপরই সেনা-পুলিশ যৌথভাবে অভিযানে নামে।

চিনার কোরের এক কর্মকর্তা এনডিটিভিকে বলেন, ‘খবর পাওয়ার পর রাতেই অভিযান চালানো হয়। তল্লাশি শুরু হলে জঙ্গিরা আমাদের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালাতে হয়। রাতভর থেমে থেমে গোলাগুলি চলে। আমাদের বাহিনী ঠাণ্ডা মাথায় মোকাবিলা করে একজন জঙ্গিকে হত্যা করতে সক্ষম হয়েছে।’

তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে গত ২৮ জুলাই দাচিগামের পাহাড়ি জঙ্গলে চালানো ‘অপারেশন মহাদেব’-এ নিহত হন তিনজন— সুলেমান, আবু হামজা এবং ইয়াসির। ভারতের দাবি, তারা পাকিস্তানি নাগরিক এবং লস্কর-ই-তৈয়বার সক্রিয় সদস্য। ওই তিনজন গত এপ্রিল মাসে পেহেলগামে হামলায় অংশ নিতে পাকিস্তান থেকে কাশ্মিরে প্রবেশ করেছিলেন।

তবে পাকিস্তান সরকার ভারতের এই দাবিকে সম্পূর্ণ ‘বানোয়াট’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উড়িয়ে দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই ধরনের ভিত্তিহীন অভিযোগ উপমহাদেশের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করে।

এদিকে ৩১ জুলাই জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলার সীমান্ত এলাকায় আরও দুই সন্দেহভাজন জঙ্গিকে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। পুলিশ দাবি করছে, তারা পাকিস্তানি নাগরিক এবং লস্কর-ই-তৈয়বার সদস্য ছিলেন।

বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা বৈঠক, শান্ত হলো ক্যা…
  • ০৭ আগস্ট ২০২৬
ঢামেকে ছাত্রশিবিরের ৩.৬ কিলোমিটার ‘জুলাই লিগ্যাসি রান’
  • ০৭ আগস্ট ২০২৬
জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ১২ অনুসারী বিএনপিতে…
  • ০৭ আগস্ট ২০২৬
‘গাঁজা-বাবা কি তোর বাপের টাকায় খাই’— বলেই ছাত্রদল সভাপতিকে…
  • ০৭ আগস্ট ২০২৬
চমেকের ইন্টার্ন চিকিৎসকের সমকামিতার তথ্য প্রকাশ্যে, বয়কটের …
  • ০৭ আগস্ট ২০২৬
নারী সহকর্মীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় যুবদলের ওয়ার্ড সভাপ…
  • ০৭ আগস্ট ২০২৬