রাশিয়াকে ৫০ দিনের আলটিমেটাম ট্রাম্পের

১৫ জুলাই ২০২৫, ০৮:৪৩ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ১০:১৫ AM
পুতিন ও ট্রাম্প

পুতিন ও ট্রাম্প © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে নতুন করে অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছেন এবং একইসঙ্গে রাশিয়ান পণ্য আমদানিকারকদের ওপর নিষেধাজ্ঞার কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এছাড়া ট্রাম্প সমঝোতায় আসতে রাশিয়াকে ৫০ দিনের আলটিমেটাম দেন। মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় রয়টার্স।

হোয়াইট হাউজে ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইউক্রেনকে পূর্ণাঙ্গ প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যাটারি সরবরাহ করা হবে। যা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে ইউক্রেন। 

ট্রাম্প জানান, রাশিয়া যদি আগামী ৫০ দিনের মধ্যে শান্তিচুক্তিতে সম্মত না হয়, তবে যারা রুশ পণ্য, বিশেষ করে তেল আমদানি করছে—তাদের ওপর ‘সেকেন্ডারি ট্যারিফ’ আরোপ করা হবে। এই নিষেধাজ্ঞা ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

তবে নিষেধাজ্ঞা কার্যকরের আগে ৫০ দিনের একটি গ্রেস পিরিয়ড রাখা হয়েছে। এ সিদ্ধান্ত রুবলের পতন ঠেকাতে সহায়তা করেছে এবং রাশিয়ার অর্থনীতিকে আপাতত কিছুটা স্বস্তি দিয়েছে।

হোয়াইট হাউজের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রস্তাবিত ট্যারিফ শুধু রাশিয়ার ওপর নয়, বরং যেসব দেশ রাশিয়ার কাছ থেকে তেলসহ অন্যান্য পণ্য কিনছে, তাদের দিকেও লক্ষ্য রেখে আরোপ করা হবে।

এদিকে মার্কিন সিনেটে ট্রাম্পের এই পদক্ষেপের পেছনে শক্ত সমর্থন দেখা যাচ্ছে। ১০০ সদস্যের মধ্যে ৮৫ জন একটি বিলের পক্ষে অবস্থান নিয়েছেন, যা প্রেসিডেন্টকে রাশিয়ার সহযোগীদের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেবে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬