‘থাকবে না, একটি ফুচকাও থাকবে না’— বাংলাদেশে সাটানো ব্র্যান্ডিং শেয়ার করে পোস্ট ময়ূখ রঞ্জনের

০৮ জুলাই ২০২৫, ১২:৩৬ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৪:১৪ PM
বাংলাদেশে ফুচকার দোকানে পশ্চিমবঙ্গের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের ছবি দিয়ে বসানো ব্যানার

বাংলাদেশে ফুচকার দোকানে পশ্চিমবঙ্গের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের ছবি দিয়ে বসানো ব্যানার © সংগৃহীত

বাংলাদেশের একটি ফুচকার দোকানের ছবি ফেসবুকে শেয়ার করেছেন ভারতের পশ্চিমবঙ্গের আলোচিত-সমালোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। তার ছবি দিয়ে ফুচকার দোকানে একটি ব্যানারে লেখা হয়েছে, ‘থাকবে না থাকবে না, একটি ফুচকা ও থাকবে না’। তবে এ ফুচকা কলকাতার ধারেকাছেও আসবে না বলে মন্তব্য করেছেন তিনি।

ছবিটি শেয়ার করে ময়ূখ রঞ্জন ঘোষ ফেসবুকে লিখেছেন, বাংলাদেশের কোন এক বিশ্ববিদ্যালয়ের সামনে ফুচকার স্টল! সে না হয় ফোকটে আমার ছবি দিয়ে মার্কেটিং করলি, যেভাবে এর আগেও একাধিক হোর্ডিং, ব্যানার পড়েছে ব্র্যান্ড প্রমোশনের। কিন্তু এই যে মেয়েদের ফুচকা বেচলি, কিছু ফুচকা তো ব্যাটা আমাকেও দিয়ে যাওয়া উচিত ছিল পেট্রোপোলে।’ 

কলকাতার ফুচকার ধারেকাছে আসবে না এসব মন্তব্য করে তিনি বলেন, ‘গন্ধরাজ লেবু, আলু, মটর, ধনেপাতা, তেঁতুল জল, মচ করে ফুটো করে আলু ঠেসে দেওয়া বা দই ফুচকা, পাপড়ি চাট, চুড়মুড়! ইউনুছ খেলেই কুড়মুড় কুড়মুড় করবে। যাই হোক, ব্যবসার মঙ্গল হোক। শ্রীবৃদ্ধি হোক। টেক ফুচকা লাভ।’

আরও পড়ুন: কক্সবাজার সৈকতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

ছবিটির কপিরাইট দাবি করে বাংলাদেশের সাংবাদিক জাহিদুল ইসলাম পোস্টে মন্তব্য করেছেন, ‘দাদা আমার তোলা ছবিটি ব্যবহার করলেন, ফটো ক্রেডিট তো দিতে পারতেন। আর এটা কোনো বিশ্ববিদ্যালয়ের সামনের ফুচকা দোকান না। ঢাকার আগারগাঁওয়ের রাস্তার পাশের একটি দোকান। যদিও এর কাছেই একটা স্কুল রয়েছে।’

বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9