কক্সবাজার সৈকতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

০৮ জুলাই ২০২৫, ১০:৩৩ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০১:৪০ AM
নিহত চবি শিক্ষার্থী

নিহত চবি শিক্ষার্থী © সংগৃহীত

কক্সবাজারের হিমছড়ি বিচে পানিতে নেমে নিখোঁজ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। এদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার (৮ জুলাই) সকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার টুরিস্ট পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গাজী আতাউর রহমান। তিনি বলেন, বিষয়টি আমরা জেনেছি, ঘটনাস্থলে যাচ্ছি। পরে ঘটনার বিস্তারিত জানা যাবে।

মৃত শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান সাবাব। তার বাবার নাম কে এম আনিছুর রহমান। তার স্থায়ী ঠিকানা ঢাকার মিরপুরে। অন্য দুই নিখোঁজ শিক্ষার্থী অরিত্র হাসান ও আসিফ আহমেদ। তাদের দুজনের বাড়ি বগুড়ায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘ডেভেলপমেন্ট স্টাডিজ’ বিভাগের। তারা তিন জনই বিশ্ববিদ্যালয়ের শহিদ মো. ফরহাদ হোসেন হলে থাকেন। সকালে হিমছড়ি বিচে নেমে নিখোঁজ হয়েছেন তারা।

বিষয়টি নিয়ে চবির সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সাঈদ বিন কামাল চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গতকাল রাতে প্রথম বর্ষের চারজন শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে যায়। তারা নিজ উদ্যোগে সেখানে গিয়েছে। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা, অন্যরা এখনো নিখোঁজ।

তিনি আরও বলেন, আমরা সেখানকার পুলিশের সাথে যোগাযোগ করেছি। তাদের পরিবারকে জানানো হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিভাগের সিনিয়র কয়েকজন কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়েছে।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9