পাকিস্তানে তিন ঘাঁটিতে একযোগে মিসাইল হামলা ভারতের

০৯ মে ২০২৫, ১০:৫১ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০২:২৭ AM
মিসাইল

মিসাইল © সংগৃহীত

পাকিস্তানের বিমানবাহিনীর তিনটি ঘাঁটি লক্ষ্য করে শুক্রবার (৯ মে) মধ্যরাতে মিসাইল হামলা চালিয়েছে ভারত। পাক ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হামলার পর এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি, সরকোটের রফিকি বিমান ঘাঁটি এবং চকওয়ালের মোরাইদ ঘাঁটিতে  হামলার ঘটনা ঘটেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিজেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নূর খান ঘাঁটির হামলা প্রতিহত করার দাবি করেছে পাকিস্তান। সংবাদমাধ্যমটি বলেছে, স্থানীয় সময় রাত আড়াইটার দিকে রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই সময় নূর খান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়, যা প্রতিহত করা হচ্ছিল বলে দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে।

প্রতিবেদেনে আরও বলা হয়, এ ঘাঁটি পাকিস্তানের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটি দিয়ে বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পাকিস্তানে আসা-যাওয়া করেন। এছাড়া পাকিস্তানের বড় বড় নেতারাও বিদেশে বা দেশের অন্য কোথাও যেতে এটি ব্যবহার করে থাকেন।

মাত্র গতকালই সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবাইর নূর ঘাঁটি ব্যবহার করে পাকিস্তানে আসেন। 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, এতে দাবি করা হচ্ছে ভারতের মিসাইল হামলায় নূর খান ঘাঁটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিডিওতে ঘাঁটি সদৃশ একটি জায়গায় বিশাল বিস্ফোরণ ঘটতে দেখা যায়। তবে ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ডিজিএফআইয়ের মহাপরিচালক দাবি করেছেন, ভারতের কিছু মিসাইল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বিমানঘাঁটির কাছে আঘাত হানতে সক্ষম হয়েছে। কিন্তু ঘাঁটির কোনো সম্পদ (বিমান বা অন্যান্য জিনিস) ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করেন তিনি। ভারতের এ হামলার পর পর পাকিস্তানের পুরো আকাশসীমা মধ্যরাত থেকে আজ দুপুর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬