ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংসের দাবি পাকিস্তানের

১০ মে ২০২৫, ০৩:৪০ AM , আপডেট: ১৬ মে ২০২৫, ০২:২৭ AM
ক্ষেপণাস্ত্র

ক্ষেপণাস্ত্র © সংগৃহীত

ভারতের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানে একের পর এক ভারতীয় আক্রমণের জবাব হিসেবে দেশটি আজ শনিবার ভোরে ‘অপারেশন বুনয়া নুম মারসুস’ নামের এ অভিযান শুরু করেছে বলে জানা গেছে। এরই মধ্যে ভারতের পাঞ্জাব প্রদেশের বিয়াসে থাকা একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ভারত। 

মূলত রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে ‘ব্রহ্মস’ সুপারসনিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করে ভারত। ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ৮০০ কিলোমিটার (৪৯৭ মাইল) দূরে আঘাত হানতে পারে। এগুলো সাবমেরিন, জাহাজ ও যুদ্ধবিমানসহ বিভিন্ন সামরিক যান থেকে উৎক্ষেপণ করা সম্ভব।

সংবাদমাধ্যম আল-জাজিরা পাকিস্তানি সেনাবাহিনীর বরাতে জানিয়েছে, শুক্রবার একাধিক হামলা চালানো হয়েছে। ফাতাহ-১ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে ভারতের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়।

আরও পড়ুন: পাকিস্তানের গোলার আঘাতে ভারতের অতিরিক্ত ডেপুটি কমিশনার নিহত

এর আগে শুক্রবার রাতে পাকিস্তানের বিমানবাহিনীর তিনটি ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ভারত। দেশটির রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি, সরকোটের রফিকি বিমান ঘাঁটি ও চকওয়ালের মোরাইদ ঘাঁটিতে  হামলার ঘটনা ঘটেছে। এর কিছুক্ষণ পরেই পাল্টা হামলা চালায় পাকিস্তান।

পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ নূর খান ঘাঁটির হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে দেশটি। স্থানীয় সময় রাত আড়াইটার দিকে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সময় নূর খান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়।

ইউরোপীয়ান ইউনিয়নে যোগ দিচ্ছে উত্তর আমেরিকার এক দেশ 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২৬ সেপ্টেম্ব…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১২
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়া ম্যাকলেমোরের সমর্থনে এড শির…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
আরব সাগরে ভারত-পাকিস্তানের যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9