পাকিস্তানের গোলার আঘাতে ভারতের অতিরিক্ত ডেপুটি কমিশনার নিহত

১০ মে ২০২৫, ০২:৩৩ AM , আপডেট: ১০ মে ২০২৫, ০৬:৫৪ AM
রাজ কুমার থাপ্পা

রাজ কুমার থাপ্পা © সংগৃহীত

পাকিস্তানের গোলার আঘাতে ভারত শাসিত কাশ্মীরের  রাজৌরি জেলার  অতিরিক্ত ডেপুটি কমিশনার রাজ কুমার থাপ্পা নিহত হয়েছেন। সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। শনিবার (১০ মে) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।     

ওই পোস্টে ওমর আব্দুল্লাহ বলেন,  শনিবার  সকালে  রাজৌরি শহরকে লক্ষ্য করে পাক বাহিনী  গোলাবর্ষণ করেছে। এতে  রাজৌরির অতিরিক্ত ডেপুটি কমিশনার রাজ কুমার থাপ্পা নিহত হয়েছেন। আমরা  জম্মু ও কাশ্মীর প্রশাসনিক পরিষেবার একজন নিষ্ঠাবান কর্মকর্তাকে হারিয়েছি। 

তিনি আরও বলেন, শুক্রবার (৯ মে)  থাপ্পা  উপ-মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন এবং আমার সভাপতিত্বে একটি অনলাইন সভায় অংশ নিয়েছিলেন। তার মৃত্যুতে শোক ও বিস্ময় প্রকাশের কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমি তার আত্মার শান্তি কামনা করি।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬