ইলন মাস্ককে রাজনীতি ছেড়ে ব্যবসায় মন দিতে বললেন মার্কিন অর্থমন্ত্রী

০৭ জুলাই ২০২৫, ০৯:২৭ AM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০২:৫৪ PM
ইলন মাস্ক

ইলন মাস্ক © সংগৃহীত

‘আমেরিকা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ার একদিন পরই ইলন মাস্ককে রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেছেন, মাস্কের বরং টেসলা ও স্পেসএক্সের মতো কোম্পানিগুলো পরিচালনায় মনোযোগ দেওয়া উচিত। রবিবার (৬ জুলাই) সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, মাস্কের কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ চায় না তিনি রাজনীতিতে জড়ান। বরং তারা চাইবে তিনি যেন ব্যবসায় মন দেন।’

এর আগে গত শনিবার মাস্ক ঘোষণা দেন, তিনি ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করছেন। ট্রাম্প প্রশাসনের নতুন করছাড় ও ব্যয় পরিকল্পনার কড়া সমালোচনা করে মাস্ক বলেন, এসব বিল যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেবে।

রাজনীতিতে নাম লেখানোর মাস্কের সিদ্ধান্ত ইতোমধ্যে ব্যবসায়িক সম্পর্কেও প্রভাব ফেলতে শুরু করেছে। বিনিয়োগ প্রতিষ্ঠান ‘আজোরিয়া পার্টনার্স’ জানিয়েছে, তারা টেসলার সঙ্গে যৌথভাবে যে নতুন তহবিল চালু করার পরিকল্পনা করছিল, মাস্কের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কারণে আপাতত তা স্থগিত করা হয়েছে।

আজোরিয়ার সিইও জেমস ফিশব্যাক বলেন, ‘মাস্কের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ও কোম্পানির প্রতি দায়িত্বের মধ্যে ভারসাম্য আছে কিনা— তা বোর্ডকে দ্রুত পর্যালোচনা করতে হবে।’

এর আগে, ৪ জুলাই স্বাধীনতা দিবস উপলক্ষে এক্সে (পুরনো টুইটার) এক জরিপে মাস্ক অনুসারীদের কাছে জানতে চান, তারা রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের বাইরে নতুন রাজনৈতিক শক্তি চান কিনা।

উল্লেখ্য, ইলন মাস্ক ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন এবং তার প্রচার কার্যক্রমে অর্থ সহায়তাও করেছিলেন। সেই সুবাদে ট্রাম্প তাকে ‘ডিওজিই’ (সরকারি দক্ষতা বিভাগ)-এর দায়িত্ব দিয়েছিলেন। যদিও পরবর্তীতে মাস্ক সেই দায়িত্ব ছেড়ে দেন এবং এরপর থেকেই ট্রাম্প ও মাস্কের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।

বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ড. গোলাপ, সম্পাদক শাহাদাত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোটেল দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9