যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণে ধসে পড়ল তিন ভবন

৩০ জুন ২০২৫, ০৮:৩০ AM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৫:৫২ PM
বিস্ফোরণে আগুন লাগা ভবন

বিস্ফোরণে আগুন লাগা ভবন © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি ভবন ধসে পড়েছে। এতে একজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন দুই নারী। স্থানীয় সময় রোববার (২৯ জুন) ভোরে শহরের ওয়েস্ট ব্রিস্টল স্ট্রিটে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিলাডেলফিয়া দমকল বিভাগ। খবর এনবিসি নিউজের।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর ৪টা ৫০ মিনিটে তারা ‘১৯০০ ওয়েস্ট ব্রিস্টল স্ট্রিটে’ বিস্ফোরণের খবর পান। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন তারা।

ফিলাডেলফিয়া দমকল বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান ড্যানিয়েল ম্যাককার্টি বলেন, একই সারিতে অবস্থিত তিনটি বাড়িতে বিস্ফোরণ হয়, এরপরই আগুন ধরে যায় এবং ভবনগুলো ধসে পড়ে। তিনি জানান, দুর্ঘটনার সময় কয়েকজন আটকে পড়েছিলেন। দমকল কর্মীরা দুইজন বয়স্ক নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

পরে দমকল বিভাগ জানায়, বিস্ফোরণে অন্তত একজনের মৃত্যু হয়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ এখনো হতাহতের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি।

ম্যাককার্টি আরও জানান, বিস্ফোরণের কেন্দ্রস্থলের কাছেই একটি দ্বিতীয় ধসের ঘটনা ঘটে। এতে পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬