বোমা হামলায় পাকিস্তানের ১৩ সেনা নিহত, আহত ২৯

২৮ জুন ২০২৫, ০৩:৩৪ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ১০:০৬ AM
বোমা হামলায় পাকিস্তানের ১৩ সেনা নিহত

বোমা হামলায় পাকিস্তানের ১৩ সেনা নিহত © সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে একটি সামরিক কনভয়ে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১৩ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন। 

শুক্রবার (২৭ জুন) নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সরকারি কর্মকর্তা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন,  এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সেনাবাহিনীর কনভয়ের ওপর আঘাত হানে। এতে ১৩ সেনা নিহত হয়েছেন।  আহত হয়েছেন ১০ সেনা সদস্য ও ১৯ বেসামরিক ব্যক্তি।

পুলিশ জানায়, বিস্ফোরণের ধাক্কায় দুটি বাড়ির ছাদ ভেঙে পড়ে। এতে ছয় শিশু আহত হয়। আহতদের মধ্যে চার সেনা সদস্যের অবস্থা আশঙ্কাজনক। 

এ দিকে হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুরের নেতৃত্বাধীন তালেবানপন্থী একটি সশস্ত্র গোষ্ঠী, যা পাকিস্তান তালেবানের একটি অংশ হিসেবে পরিচিত। 

এএফপির হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে বিভিন্ন হামলায় প্রায় ২৯০ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য।

উল্লেখ্য,  ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতা বেড়েই চলেছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তান সন্ত্রাসীদের তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে তালেবান। 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9