সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল কেনিয়া, নিহত ১৬  

২৬ জুন ২০২৫, ০২:০৩ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৫:৪৯ PM
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল কেনিয়া

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল কেনিয়া © টিডিসি সম্পাদিত

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন অন্তত ১৬ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০০ জনের বেশি মানুষ। বুধবার (২৫ জুন) রাজধানী নাইরোবি এবং আশপাশের এলাকায় এ সংঘর্ষ ঘটে।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস এ তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় এক প্রতিবেদন থেকে এ সব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ২৫ জুন কর বিল নিয়ে সরকারবিরোধী বিক্ষোভে ৬০ জন নিহত হন।  এ ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে  বুধবার কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিল। এ সময় তাদের হাতে ছিল কেনিয়ার পতাকা ও গত বছরের নিহতদের ছবি। কেউ কেউ আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগের দাবিতে স্লোগান দেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে ও গুলি ছোড়ে। এতে ১৬ জন নিহত ও ৪০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। 

এদিকে,  বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। তিনি বলেন, ‘দেশকে ধ্বংস করবেন না।’ 

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই চুয়েটে যোগ দিতে চট্টগ্রামে ন…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় জানালেন উপাচার্য
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ও চট্টগ্রাম মহানগরে সর্বনিম্ন বাসভাড়া ১০ টাকা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, কোথায় কত বাড়ল দেখ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানির দাম লিটারে ২০ টাকা বাড়ল: দায় কার, করণীয় কী?
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এস আলমের নিয়ন্ত্রণে থাকাকালীন ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬