বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম 

২৪ জুন ২০২৫, ০৮:৩৭ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০১:১৫ AM
স্বর্ণের গহনা

স্বর্ণের গহনা © সংগৃহীত

টানা ১২ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর কাতারের মধ্যস্থতায় ইরান ও ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুদ্ধ বিরতি ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমতে শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে বার্তাসংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৩২২ দশমিক ০৯ ডলারে। যা ১১ জুনের পর সর্বনিম্ন। অন্যদিকে ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে কমেছে ১ দশমিক ৭ শতাংশ। বেচাকেনা হচ্ছে ৩ হাজার ৩৩৬ ডলারে।

বাজার বিশ্লেষক রিকার্ডো ইভাঞ্জেলিস্টা বলছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদের দিকে ঝুঁকছেন। এতে স্বর্ণের দাম কমেছে। 

তিনি আরও বলেন, স্বর্ণের দাম খুব সহজে ৩ হাজার ডলারের নিচে নামবে না। বরং ৩ হাজার ৩০০ ডলারে এটি একটি শক্তিশালী সমর্থন পাবে।

এদিকে বিশ্ববাজারে দাম কমলে  দেশের বাজারেও স্বর্ণের দাম কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

ট্যাগ: স্বর্ণ
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9