ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত বেড়ে ৪

২৪ জুন ২০২৫, ১১:২৭ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৮:২০ PM
ইসরায়েলে ইরানে হামলা

ইসরায়েলে ইরানে হামলা © সংগৃহীত

ইসরায়েলের চ্যানেল ১৪ জানিয়েছে, ইরানি হামলায় বিয়ারশেভা শহরে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে পৌঁছেছে। দমকল ও উদ্ধার সংস্থার এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা।

দক্ষিণাঞ্চলীয় দমকল ও উদ্ধার সংস্থার মুখপাত্র লিনয় রেশেফ চ্যানেল ১৪-এর সাংবাদিক অ্যারিয়েল ইদানকে জানিয়েছেন, ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের ভেতরে এখনো বেশ কয়েকজন আটকা পড়ে আছেন। এই হামলা সংঘটিত হয়েছিল ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে।

এছাড়া হামলায় অন্তত আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনকে হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য।

এদিকে ইরাকের ইমাম আলী ঘাঁটির রাডার সিস্টেমে হামলা হয়েছে বলে জানিয়েছে বাগদাদভিত্তিক আল সুমারিয়া টিভি নেটওয়ার্ক। তবে এই হামলা কে বা কারা চালিয়েছে, তা স্পষ্টভাবে জানানো হয়নি। 

ইমাম আলী ঘাঁটি ইরাকের জি কার প্রদেশে, প্রাদেশিক রাজধানী নাসিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। এই ঘাঁটিটি দীর্ঘদিন ধরে একটি কৌশলগত অবস্থানে থাকায় এর ওপর হামলা গুরুতর বার্তা বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগ: ইরান
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬