ইসরায়েলে নতুন ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

২৪ জুন ২০২৫, ০৮:৪৯ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৪:০৩ PM
মিসাইল

মিসাইল © সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা। দেশের ‘বিভিন্ন এলাকায়’ সতর্কতা সাইরেন চালু হয়েছে এবং তারা ক্ষেপণাস্ত্র প্রতিরোধে কাজ করছে বলেও জানায়। মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে সাইরেন শোনা গেছে। নতুন তথ্য পাওয়া মাত্র জানানো হবে।

জনসাধারণকে সতর্কবার্তা পেলে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং বলা হয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘হুমকি প্রতিহত’ করতে কাজ করছে।

এদিকে ইরাকের ইমাম আলী ঘাঁটির রাডার সিস্টেমে হামলা হয়েছে বলে জানিয়েছে বাগদাদভিত্তিক আল সুমারিয়া টিভি নেটওয়ার্ক। তবে এই হামলা কে বা কারা চালিয়েছে, তা স্পষ্টভাবে জানানো হয়নি। 

ইমাম আলী ঘাঁটি ইরাকের জি কার প্রদেশে, প্রাদেশিক রাজধানী নাসিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। এই ঘাঁটিটি দীর্ঘদিন ধরে একটি কৌশলগত অবস্থানে থাকায় এর ওপর হামলা গুরুতর বার্তা বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

চীনের প্রেক্ষাগৃহে প্রথমবারের মতো মুক্তি পেল এআই সিনেমা, আয়…
  • ২৩ অক্টোবর ২০২৬
মুত্রথলির ক্যান্সার, সতর্ক হবেন যেসব লক্ষণ দেখলে
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনার নির্দেশে পাহাড় ভাঙতে রাজি আছি’— সাবেক প্রতিমন্ত্রীর …
  • ২৩ অক্টোবর ২০২৬
ভোটার তালিকা সংশোধন নিয়ে ককরোচদের বিক্ষোভে যোগ দিলেন ভারত…
  • ২৩ অক্টোবর ২০২৬
ব্যর্থতার অভিযোগ তুলে ২ মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম
  • ২৩ অক্টোবর ২০২৬
ডিআইইউ ছাত্রশক্তির আসন্ন কমিটিতে আলোচনায় যারা
  • ২৩ অক্টোবর ২০২৬