ইরান-ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প

২৪ জুন ২০২৫, ০৭:৩৮ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৪:০৩ PM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

ইরান ও ইসরায়েল সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৩ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

ট্রাম্প বলেন, ‘সবকিছু ঠিকঠাক চললে—যা অবশ্যই চলবে—আমি উভয় দেশকে অভিনন্দন জানাতে চাই।’

তিনি আরও বলেন, ‘এই যুদ্ধ বহু বছর ধরে চলতে পারত এবং পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারত। কিন্তু তা হয়নি এবং হবেও না!’

আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্পের এই ঘোষণাকে মধ্যপ্রাচ্যীয় সংকট নিরসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে দুই পক্ষ—তেহরান ও তেল আবিব—এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেনি।

এর আগে মঙ্গলবার রাতেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নির্দেশে তেহরানের বিভিন্ন এলাকায় খালি করার নির্দেশনা দেওয়া হয় এবং দেশজুড়ে বিস্ফোরণের খবরও পাওয়া যায়। এর কয়েক ঘণ্টা পরেই আসে ট্রাম্পের এই যুদ্ধবিরতির ঘোষণা।

অমরত্বের রহস্য খোঁজতে মরিয়া পুতিন, বানর নিয়ে চলছে গবেষণা
  • ১৩ নভেম্বর ২০২৬
নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১৩ নভেম্বর ২০২৬
হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ
  • ১৩ নভেম্বর ২০২৬
জুমার দিন সকালের আমলসহ ৯টি ফজিলতপূর্ণ আমল
  • ১৩ নভেম্বর ২০২৬
বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ১৩ নভেম্বর ২০২৬
খড়ের পালায় আগুন লেগে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950