যুক্তরাষ্ট্র-ইসরায়েল একসঙ্গে ইরানে হামলা চালিয়েছে: নেতানিয়াহু

২২ জুন ২০২৫, ১০:৪৪ AM , আপডেট: ২৩ জুন ২০২৫, ১১:৩৯ AM
নেতানিয়াহু

নেতানিয়াহু © সংগৃহীত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে পূর্ণ সমন্বয়ের ভিত্তিতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার জন্য তিনি (ট্রাম্প) যে ‘প্রতিশ্রুতি’ দিয়েছিলেন তা পূরণ করেছেন।

রবিবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, ‘কিছুক্ষণ আগে, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার সমন্বয় করে। আমরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর সমন্বয়ে চালানো অভিযানে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছি।

তিনি আরও বলেন, ‘এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র আরও তীব্র এবং প্রচণ্ড শক্তির সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর হামলা চালিয়েছে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী এবং মোসাদ তাদের আক্রমণ অব্যাহত রেখেছে বলেও জানান তিনি। 

উল্লেখ্য বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

অন্যদিকে ইরানি কর্মকর্তারা বারবার জানিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করছে না। তবে দেশটি শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি উৎপাদন এবং গবেষণার অধিকার থেকে কখনও সরে আসবে না।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬