ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হার্ট অ্যাটাকে ইসরায়েলি নারীর মৃত্যু

২০ জুন ২০২৫, ১০:২৪ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০৮:১৮ PM
ইরানের হামলায় ধ্বংসপ্রাপ্ত ভবন

ইরানের হামলায় ধ্বংসপ্রাপ্ত ভবন © সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভয় পেয়ে হার্ট অ্যাটাকে ইসরায়েলে ৫১ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর কারমেইলে একটি আশ্রয় শিবিরে এ ঘটনা ঘটে। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েল।

এমডিএ জানিয়েছে, তাকে বাঁচানোর চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে ইসরায়েলের হাইফাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে তিন জন গুরুতর আহত হয়েছে। গুরতর আহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোর এবং ৫৪ ও ৪০ বছর বয়সী আরও দুই নারী রয়েছে।  

ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, ইরান সর্বশেষ ২৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এ হামলায় মধ্য ও দক্ষিণ ইসরায়েলে কেউ আহত হয়নি। 

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950