ইসরায়েলের আকাশ সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইরানের

১৮ জুন ২০২৫, ০৯:২২ AM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৮:৫৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলের বিরুদ্ধে সবশেষ হামলা নিয়ে এক বিবৃতিতে জানায়, তাদের শক্তিশালী ও সহজে ব্যবহারযোগ্য ফাত্তাহ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে। যা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের প্রতি ইরানের ক্ষমতার বার্তা পৌঁছে দিয়েছে। আজ বুধবার (১৮ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এই হামলা দেখিয়ে দিয়েছে যে আমরা দখলকৃত ভূখণ্ডের আকাশসীমায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি এবং সেখানে বসবাসকারী জনগণ ইরানি হামলার সামনে সম্পূর্ণরূপে অরক্ষিত।

এই বিবৃতি ইরানের বিভিন্ন সংবাদ সংস্থা প্রকাশ করেছে। তবে এতে আর কোনও নির্দিষ্ট তথ্য বা পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের আকাশে বিস্ফোরণ ঘটেছে এবং একটি পার্কিং লটে আগুন ধরে যায়।

আইআরজিসির এ বিবৃতির আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, আমেরিকা ইরানের আকাশসীমায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬