ইসরায়েলি হামলায় ইরানের আইআরজিসির গোয়েন্দা প্রধানসহ তিন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত

১৬ জুন ২০২৫, ০৮:০১ AM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০২:৪৪ PM
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি © সংগৃহীত

ইসরায়েলি বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা শাখার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি ও তার উপপ্রধান জেনারেল হাসান মোহাক্কিক নিহত হয়েছেন। রবিবার (১৫ জুন) দখলদার ইসরায়েলের চালানো বিমান হামলা তারা নিহত হন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোর বরাতে জানা গেছে, ওই হামলায় আরও একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা মোহসেন বাঘেরী নিহত হয়েছেন।

ইসরায়েল বলেছে, তাদের লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সামরিক অবকাঠামো ধ্বংস করা।

এর আগে ইরানের একাধিক পারমাণবিক বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তার বাড়িতে নির্ভুল আঘাত হানার খবর আসে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। এসব হামলাকে ইসরায়েল বর্ণনা করেছে ‘অস্তিত্বগত হুমকি নির্মূলের অংশ’ হিসেবে।

এদিকে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক প্রতিবেদনে জানিয়েছে, তেহরানে ওই বিমান হামলার সময় আইআরজিসির গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি, উপপ্রধান হাসান মোহাক্কিক এবং মোহসেন বাঘেরি নিহত হন। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উ…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের শীর্ষ দুই পদে আলোচনায় যারা
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুরের গারো পাহাড়ে গাছ থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০৫ নভেম্বর ২০২৬
ধ্বংসস্তূপে মানুষের খোঁজে যে রোবট, তার গন্তব্য এবার লাস ভেগ…
  • ০৫ নভেম্বর ২০২৬
পদোন্নতি পেয়ে বিসিএস পুলিশ ক্যাডার মর্যাদায় এএসপি হলেন ৭৮ ক…
  • ০৫ নভেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে ববি সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950