জর্ডানে আকাশ থেকে পড়া বস্তুর আঘাতে আহত ৩

১৪ জুন ২০২৫, ০২:৫১ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০১:০১ PM
জর্ডান

জর্ডান © সংগৃহীত

জর্ডানে আকাশ থেকে পড়া বস্তুর আঘাতে নিতজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। শনিবার (১৪ জুন) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

জর্ডান নিউজ এজেন্সির বরাতে আল-জাজিরা জানিয়েছে, এ ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল।

প্রতিবেদনে আকাশ থেকে পড়া বস্তুটি কী ছিল তা নির্দিষ্ট করে বলা হয়নি। তবে ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন জর্ডানের ওপর দিয়ে উড়ে গেছে বলে জানা যায়।

জর্ডান এর মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

এর আগে ইরানে ইসরাইলের হামলা এবং তেল আবিবে তেহরানের পাল্টাপাল্টি হামলার প্রেক্ষিতে শুক্রবার বিমান চলাচল সাময়িক স্থগিত করে দিয়েছিল জর্ডান। এর একদিন পর আজ সকাল সাড়ে ৭টায় আকাশসীমা পুনরায় চালু করেছে দেশটি।

ষষ্ঠ শ্রেণির বইয়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক, পরিবর্তনের উদ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একটি ট্রেন, ওঠা যাবে কয়ে…
  • ২৩ অক্টোবর ২০২৬
ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যান্সার উপাদান
  • ২৩ অক্টোবর ২০২৬
অটোরিকশায় মাইকিং করে হাসিনার দেশে ফেরার ঘোষণা
  • ২৩ অক্টোবর ২০২৬
মিরপুর টেস্ট দেখা যাবে বিনামূল্যে
  • ২৩ অক্টোবর ২০২৬
৮ পদে শিক্ষক নিয়োগ দেবে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
  • ২৩ অক্টোবর ২০২৬