ইরানে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা জানা গেল

১৩ জুন ২০২৫, ০৮:২৯ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ১০:৩৫ AM
তেহরানে ইসরায়েলি হামলার পর ক্ষতিগ্রস্ত একটি ভবনের ঘটনাস্থলে উদ্ধারকারীরা কাজ করছেন

তেহরানে ইসরায়েলি হামলার পর ক্ষতিগ্রস্ত একটি ভবনের ঘটনাস্থলে উদ্ধারকারীরা কাজ করছেন © রয়টার্স

ইসরায়েলি হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি, বিমানবাহিনীর কমান্ডার আমির আলী হাজিজাদেহসহ কমপক্ষে ২০ জন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। এছাড়াও সর্বমোট ৭০ জন নিহতে খবর প্রচার করেছে ইরানী মিডিয়া। আজ শুক্রবার (১৩ জুন) ইরানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

ইরানের ফারস সংবাদ সংস্থা ‘অনানুষ্ঠানিক পরিসংখ্যান’ প্রকাশ করেছে। তাদের তথ্যমতে, ইসরায়েলের হামলায় ৭০ জনেরও বেশি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ৩২০ জনেরও বেশি মানুষ।

ফারস ইরানের বিপ্লবী গার্ড কর্পস দ্বারা পরিচালিত হয় এবং ইরান সরকারের আধা-সরকারি রাষ্ট্রীয় মিডিয়া হিসেবে বিবেচিত হয়।

এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আজ শুক্রবার ভোররাতে ইরানের রাজধানী তেহরানসহ একাধিক স্থানে হামলা চালায় ইসরায়েল। এ সময় তেহরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) সদর দপ্তরে হামলা হয়। এ সময় আইআরজিসির সদর দপ্তরে ছিলেন হোসেইন সালামি।

এদিকে অন্য এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের হামলায় ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসাইন সালামি, খাতাম-আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার গোলাম আলী রাশিদ ও সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হন। এছাড়া ছয় বিজ্ঞানীকে হত্যা করা হয়। তারা হলেন- আব্দুল্লাহ মিনৌচেহর, আহমাদ রেজা জলফাঘারি, সায়েদ আমির হোসেন ফাকহি, মোতলাবিজাদেহ, ফারেদুন আব্বাসি এবং মোহাম্মদ মেহেদি তেহরানচি।

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হারের দেখা পেল রিয়াল …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ফ্যামিলি কার্ডের প্রলোভনে টাকা আদায়ের অভিযোগ, যুবক গ্রেপ্তার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬