ইরানে হামলায় অংশ নেওয়া সব ইসরায়েলি পাইলট নিরাপদে ফিরেছেন

১৩ জুন ২০২৫, ০৪:১৬ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ১০:২১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

আজ সকালে ইরানে চালানো হামলায় অংশ নেওয়া সব ইসরায়েলি পাইলট নিরাপদে ঘরে ফিরেছেন বলে জানিয়েছেন দেশটির এক সামরিক কর্মকর্তা। আজ শুক্রবার (১৩ জুন) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছেন। 

নাম প্রকাশ না করার শর্তে বিদেশি সাংবাদিকদের তিনি জানান, ইসরায়েলি বিমানবাহিনী একযোগে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়, যার মধ্যে ইসরায়েলের দিকে তাক করে রাখা ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছিল।

তিনি আরও বলেন, “আমরা ইতোমধ্যে অনেক কিছু অর্জন করেছি।”

এই সংঘাত কয়েকদিন স্থায়ী হতে পারে জানিয়ে তিনি বলেন, এর স্থায়িত্ব নির্ভর করবে ইরানের প্রতিক্রিয়ার ওপর। কর্মকর্তার দাবি, ইরান ইতোমধ্যে ইসরায়েলের দিকে ১০০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে, যার অনেকগুলো ইসরায়েল প্রতিহত করতে সক্ষম হয়েছে।

এর আগে শুক্রবার ভোর রাতের দিকে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তেহরানের একাধিক আবাসিক ভবন এই হামলার লক্ষ্যবস্তু ছিল। এতে বহু বেসামরিক নাগরিকের প্রাণহানির খবর পাওয়া গেলেও সঠিক সংখ্যা জানা যায়নি। এছাড়া ৬ জন পরমাণু বিজ্ঞানী মারা গেছেন বলে জানা গেছে। 

 

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানের আহ্ব…
  • ১২ নভেম্বর ২০২৬
নবীজির (সা.) হারিয়ে যাওয়া সুন্নাত
  • ১২ নভেম্বর ২০২৬
নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে
  • ১২ নভেম্বর ২০২৬
সাফের সেমিফাইনালের টিকিটের দাম নির্ধারণ
  • ১২ নভেম্বর ২০২৬
উপাচার্য যেন তার সন্তানের আবদারের মতো করে হলেও রাকসু নির্বা…
  • ১২ নভেম্বর ২০২৬
বেসরকারির পর সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সও ৬ বছর…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950