ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাজ্য

১০ জুন ২০২৫, ০৮:০৭ PM , আপডেট: ১২ জুন ২০২৫, ০৪:১০ PM
ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দেবে যুক্তরাজ্য

ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দেবে যুক্তরাজ্য © সংগৃহীত

দখলদার ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী, নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির ও অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাজ্য। মঙ্গলবার (১০ জুন) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস অব লন্ডন।

নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাজ্যে তাদের সম্পদ জব্দ করা হবে এবং দুই মন্ত্রীর জন্য ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপিত হবে।

গত মে মাসে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি দখলদার ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছিলেন। একই সঙ্গে পশ্চিম তীরের কয়েকজন উগ্রপন্থী সেটেলারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ডেভিড লামি এসব পদক্ষেপ নিয়েছেন গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বরতা ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে।

ব্রিটিশ পার্লামেন্টে ডেভিড লামি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বলেন, “নেতানিয়াহু গাজার মানুষদের এক কোণায় আটকে রাখার চেষ্টা করছেন এবং তাদের প্রয়োজনীয় ত্রাণ পৌঁছতে দিচ্ছেন না।”

অপরদিকে, বাজায়েল স্মোরিচকে সরাসরি উগ্রপন্থি হিসেবে আখ্যায়িত করেছেন ব্রিটিশ মন্ত্রী। স্মোরিচ গাজায় সবকিছু ধ্বংস করার আহ্বান জানিয়েছেন এবং ফিলিস্তিনি জনগণকে তৃতীয় কোনো দেশে স্থানান্তরের কথাও বলেছিলেন।

পার্লামেন্টে ব্রিটিশ মন্ত্রী বলেন, “স্মোরিচ ইসরায়েলি বাহিনীর মাধ্যমে গাজাকে ‘পরিস্কার’ করার কথা বলেছেন, গাজার যা কিছু বেঁচে আছে তা ধ্বংসের আহ্বান জানিয়েছেন এবং ফিলিস্তিনিদের অন্য দেশে স্থানান্তরের কথা বলেছেন। এ ধরনের বক্তব্য উগ্র, বিপজ্জনক ও ভয়ঙ্কর। আমি এসবের কঠোর নিন্দা জানাই।” [সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল]

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9