অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক হামলা, শিক্ষার্থীসহ নিহত ১০

১০ জুন ২০২৫, ০৫:০৯ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ১০:২১ AM
স্কুলটিতে পুলিশের সতর্ক অবস্থান

স্কুলটিতে পুলিশের সতর্ক অবস্থান © সংগৃহীত

অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্কুলের শিক্ষার্থীরাও রয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। খবর বিবিসির।

মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ১০ টার দিকে ড্রেইয়ার্সচুটজেনগাসে একটি হাই স্কুলে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন গ্রাজের মেয়র এলকে কাহর। মেয়রের দাবি, নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছেন। যিনি সম্ভবত নিজেই আত্মহত্যা করেছেন।

স্থানীয় পুলিশ জানায়, হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করা হয়। তবে সন্দেহভাজন বন্দুকধারীর পরিচয় এখনও নিশ্চিত নয়। তিনি স্কুলের বর্তমান ছাত্র ছিলেন নাকি প্রাক্তন ছাত্র, তা এখনো স্পষ্ট নয়।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত চালিয়ে যাচ্ছে। হামলার কারণ বা পটভূমি সম্পর্কেও কিছু জানানো হয়নি এখনো।

ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ, ৭ দিন বয়সি শিশুসহ নারী আটক
  • ১৩ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের মীরজাফর হলেন হাসানাত ও সারজিস
  • ১৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববি…
  • ১৩ নভেম্বর ২০২৬
বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
  • ১৩ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছে যুক্ত হওয়ার উদ্যোগ মাভাবিপ্রবির ভেটেরিনারি অনুষ…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950