সৌদিতে দেখা মিলল চাঁদের, ঈদুল আজহা পালিত হচ্ছে কবে?

২৭ মে ২০২৫, ১০:৪০ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ০২:৩১ PM
সৌদিতে দেখা মিলল চাঁদের

সৌদিতে দেখা মিলল চাঁদের © প্রতীকী ছবি

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৬ জুন (জিলহজ মাসের ১০ তারিখ) দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। আজ মঙ্গলবার (২৭ মে) দেশটির সুপ্রিম কাউন্সিল জানিয়েছে, সন্ধ্যায় সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, আগামীকাল বুধবার (২৮ মে) থেকেই জিলহজ মাস শুরু হতে যাচ্ছে।

গালফ নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল জিলহজ মাস শুরুর মধ্য দিয়ে এই বছরের পবিত্র হজ মৌসুম শুরু হতে যাচ্ছে। জিলহজ মাসের ১০ তারিখকেই ঈদুল আজহার প্রথম দিন হিসেবে চিহ্নিত করা হয়।

আজ সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে বলেছে, আজ সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে সৌদি আরবে বুধবার জিলহজ মাস শুরু হবে। এ মাসের ১০ তারিখ অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডারের ৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

এদিকে সৌদি আরবের পাশের দেশ ওমানও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, বুধবার ২৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন। সেই অনুযায়ী সেখানেও ঈদুল আজহা উদযাপন হবে ৬ জুন। এর আগে ব্রুনাই ও মালয়েশিয়াও ৬ জুন দেশ দুটিতে ঈদুল আজহা পালিত হবে বলে ঘোষণা করে।

বাংলাদেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে বুধবার (২৮ মে)। এদিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে দেশে জিলহজ মাস শুরু হবে ২৯ মে, সেক্ষেত্রে ঈদুল আজহা উদযাপন হবে ৭ জুন।

ঢামেক শিক্ষার্থীদের জন্য এইচপিভি টিকাদান কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে এবার সুখবর দিলেন অধ্যক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের যে অভ্যাস আপনার মুড ভালো করে দিতে পারে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পুষ্টিবিদদের জন্য সুখবর
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য দুয়ার খুলে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬