যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা

২২ মে ২০২৫, ১১:৪২ AM , আপডেট: ২২ মে ২০২৫, ০৫:৩৮ PM
যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে হত্যা

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে হত্যা © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের এক নারী ও এক পুরুষ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় বুধবার (২১ মে) রাত নয়টার দিকে ওয়াশিংটন ডিসির জিউইশ মিউজিয়ামের বাইরে একটি অনুষ্ঠান চলাকালে এ  হামলার ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (২২ মে) এক প্রতিবেদনে  এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, মিউজিয়াম থেকে অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় ওপর খুব কাছ থেকে গুলি চালানো হয়। হামলার পর মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিসহ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ইসরায়েলি দূতাবাসের অন্যান্য কর্মীরাও। তবে আটক করা যায়নি অস্ত্রধারীকে। অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 

প্রতিবেদনে আরও বলা হয়, এলাকাটিতে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে বেশ কয়েকটি সড়ক। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত।

ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র তাল নাইম কোহেন এক বিবৃতিতে বলেন, ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল জিউয়িশ মিউজিয়ামে একটি ইহুদি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় আমাদের দুই কর্মীকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে।

ট্রেনের ভুয়া টিকিট বানিয়ে ১০-১২ জনের কাছে বিক্রি, আটক ব্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ১৭ অ…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণে বিধানসভায় প্রস্তাব পাস কর…
  • ১২ অক্টোবর ২০২৬
বিসিএস ক্যাডার হয়েও যোগ দিলেন না ৩৮ জন
  • ১২ অক্টোবর ২০২৬
সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন আইনজীবী শিশির মনির
  • ১২ অক্টোবর ২০২৬
ফরিদপুরে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীর চুল কেটে দিল গ্রা…
  • ১২ অক্টোবর ২০২৬