পাকিস্তানে স্কুল বাসে হামলায় ৩ শিশুসহ নিহত ৫, আঙ্গুল ভারতের দিকে

২১ মে ২০২৫, ১২:৪৮ PM , আপডেট: ২৩ মে ২০২৫, ১১:৪৭ PM
মানচিত্র

মানচিত্র © সংগৃহীত

পাকিস্তানের বালোচিস্তানে শিক্ষার্থী বহনকারী একটি বাসে বিস্ফোরণের ঘটনায় তিন শিশুসহ পাঁচজন নিহত। বুধবার (২১ মে) সকালে প্রদেশটির খুজদার জেলায় এ ঘটনা ঘটে। এ হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিবৃতিতে বলা হয়, ‘সন্ত্রাসী রাষ্ট্র ভারত কর্তৃক পরিকল্পিতভাবে তার ভাড়াটেদের মাধ্যমে বালোচিস্তানে এ হামলা ঘটিয়েছে। এটা কাপুরুষোচিত এবং নৃশংস একটি হামলা।যেখানে নিরীহ স্কুলগামী শিশুদের বাসকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।’

প্রাথমিক তথ্যমতে, তিন শিশুসহ এবং দুইজন প্রাপ্তবয়স্ক নিহত হয়েছেন। এছাড়া বহু শিশু আহত হয়েছে বলে জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।

আইএসপিআর আরও জানায়, ‘যুদ্ধক্ষেত্রে চরমভাবে ব্যর্থ হয়ে, ভারত তার দোসরদের মাধ্যমে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাস ও অশান্তি ছড়াতে এ ধরনের জঘন্য ও কাপুরুষোচিত কাজ করছে।’

বিবৃতিতে বলা হয়, ‘ভারত রাষ্ট্র তার রাজনৈতিক উদ্দেশ্য সাধনে সন্ত্রাসকে রাষ্ট্রীয় নীতি হিসেবে ব্যবহার করছে, যার মাধ্যমে নিরীহ শিশু ও বেসামরিকদের মতো সহজ লক্ষ্যবস্তুদের ওপর হামলা চালানো হচ্ছে।’

আইএসপিআর বলে, ‘ভারতের রাজনৈতিক সরকার কর্তৃক সন্ত্রাসকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করা ঘৃণ্য একটি কাজ। এটি তাদের নৈতিক অধঃপতন ও মানবিক মানদণ্ডের প্রতি অবজ্ঞার প্রতিফলন।’

 

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬