সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

০৪ এপ্রিল ২০২৫, ১২:৪৬ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৪ AM
নিহত ফারুক

নিহত ফারুক © সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের আনন্দপুর গ্রামে। নিহতের নাম মোহাম্মদ ফারুক (৪৩)।

নিহতের ছোট ভাই মোহাম্মদ ইমন বলেন, বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে মক্কা থেকে ১২০ কিলোমিটার দূরে আল লাম লাম (মিকাত) এলাকায় ফারুক রাতে গাড়ি নিয়ে বের হয়েছিলেন। মিকাত এলাকায় দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ফারুক মারা যান। সাত বছর আগে ফারুক সৌদি আরবে যান। সেখানে গাড়িচালক হিসেবে কাজ করছিলেন। 

সৌদি আরবে থাকা ফারুকের আত্মীয় মো. শাহ আলম শাহপরান জানান, ফারুকের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। চার ভাইয়ের মধ্যে তিনি বড়। তার স্ত্রী ও দুটি কন্যাসন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন।

ডিসি’জ এওয়ার্ড ফর ক্লিনলিনেস পুরস্কার পেলো ১৪ শিক্ষা প্রতিষ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মেটে আলুর বাম্পার ফলন, ভালো দামে হাসি কৃষকের মুখে 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রেলওয়ে স্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্বল্পতম বহর নিয়ে স্বল্প সময়ের সফরে জাতিসংঘের পথে প্রধানমন্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় শ্বশুরকে হত্যা করলেন জামাই
  • ২১ সেপ্টেম্বর ২০২৬