যুক্তরাষ্ট্রের শুল্কারোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের

০৪ এপ্রিল ২০২৫, ১২:৩৩ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৪ AM
চীনের পতাকা

চীনের পতাকা © সংগৃহীত

আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বাণিজ্য ঘাটতি’ কাটাতে নতুন শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে অবিলম্বে এ শুল্ক বাতিল করার আহ্বান জানিয়েছে চীন। সেইসাথে নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র বহু বছর ধরে আন্তর্জাতিক বাণিজ্য থেকে ব্যাপকভাবে উপকৃত হয়েছে। কিন্তু তাদের নতুন শুল্ক নীতি বহুপাক্ষিক বাণিজ্য আলোচনার ভারসাম্যকে উপেক্ষা করছে। চীন এর তীব্র বিরোধিতা করছে এবং নিজেদের স্বার্থ রক্ষার জন্য পাল্টা ব্যবস্থা নেবে।

এতে আরও বলা হয়, আমদানি পণ্যে যুক্তরাষ্ট্রের ঢালাও শুল্ক আরোপের পদক্ষেপে বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলোর গভীর বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এটি বিশ্বব্যাপী সরবরাহ চেইনকে উল্টে দিতে পারে। এসব শুল্ক আন্তর্জাতিক বাণিজ্য নীতিবিরোধী। এটা সংশ্লিষ্ট দেশগুলোর বৈধ অধিকার ও স্বার্থের গুরুতর ক্ষতি করবে।

এর আগে, বুধবার (২ এপ্রিল) ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, চীনা পণ্যের ওপর ৩৪ শতাংশ নতুন শুল্ক আরোপ করা হবে, যা চলতি বছরে আগের ২০ শতাংশ শুল্কের সঙ্গে মিলিয়ে মোট ৫৪ শতাংশ হবে।

বেরোবিতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের হামলায় আহত ৬ সাংবাদিক; গুরুতর অবস্থা একজনের
  • ০৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই অনির্বাণ’ কর্মসূচি পা…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসায় সংঘর্ষের পর হল ছাড়া শিবির
  • ০৪ আগস্ট ২০২৬
জবি শিক্ষক সমিতির বিবৃতি ‘কলঙ্কিত বিবৃতি হয়ে থাকবে’: অধ্যাপ…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সান…
  • ০৪ আগস্ট ২০২৬