পাশাপাশি বসলেন ড. ইউনূস ও নরেন্দ্র মোদি, ফেসবুকে ছবি ভাইরাল

০৩ এপ্রিল ২০২৫, ০৭:২৬ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
পাশাপাশি বসেছেন ড. মুহাম্মাদ ইউনূস ও নরেন্দ্র মোদি

পাশাপাশি বসেছেন ড. মুহাম্মাদ ইউনূস ও নরেন্দ্র মোদি © সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতে প্রধানমন্ত্রী নরেদ্র মোদির পাশাপাশি চেয়ারে বসা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ফেসবুকে ঘুরছে ছবিটি।

ড. ইউনূস ও নরেন্দ্র মোদি দুজনই এখন বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাঙ্ককে আছেন।

মূলত প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন।

সেখানেই ছবি দেখা যায় ড. ইউনূস ও মোদির পাশাপাশি বসে থাকা অবস্থায়।

ওই পোস্টে শফিকুল আলম জানিয়েছেন, এগুলো ব্যাঙ্ককে বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজের ছবি।

প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামিও ড. ইউনূস ও নরেদ্র মোদির পাশাপাশি বসে থাকা একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এসব ছবি প্রচার করে হৃদরোগীদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলবেন না।'

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। দুপুর ১২টার দিকে ব্যাঙ্ককের সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান দেমটির মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই।

 

বেরোবিতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের হামলায় আহত ৬ সাংবাদিক; গুরুতর অবস্থা একজনের
  • ০৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই অনির্বাণ’ কর্মসূচি পা…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসায় সংঘর্ষের পর হল ছাড়া শিবির
  • ০৪ আগস্ট ২০২৬
জবি শিক্ষক সমিতির বিবৃতি ‘কলঙ্কিত বিবৃতি হয়ে থাকবে’: অধ্যাপ…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সান…
  • ০৪ আগস্ট ২০২৬