আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা হাঙ্গেরির

০৩ এপ্রিল ২০২৫, ০৪:৪৯ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হাঙ্গেরি সফর

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হাঙ্গেরি সফর © সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের প্রাক্কালে আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) এ ঘোষণা দেয় দেশটির সরকার। 

গাজায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। সেই গ্রেপ্তারি পরোয়ানাকে দৃশ্যত উপেক্ষা করেই বৃহস্পতিবার হাঙ্গেরি সফরে গিয়েছেন নেতানিয়াহু।
 
তবে আইসিসির সদস্য হওয়া সত্ত্বেও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে অস্বীকৃতি জানিয়েছে হাঙ্গেরি। এ জন্য দেশটির সরকারের কঠোর সমালোচনা করেছে আইসিসি। সংস্থাটির মুখপাত্র ফাদি এল আবদাল্লাহ বলেন, ‘আইসিসির আইনি সিদ্ধান্তের সঠিকতা নিয়ে কোনো সদস্য রাষ্ট্র একতরফাভাবে সিদ্ধান্ত নিতে পারে না।’

আরও পড়ুন: ট্রাম্পের নতুন শুল্ক বোমা: বিশ্বজুড়ে প্রতিক্রিয়ার ঝড়!

এল আবদাল্লাহ আরও বলেন, আইসিসির সদস্য রাষ্ট্রগুলোর আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করা বাধ্যতামূলক। তার ভাষায়, ‘আদালতের বিচারিক কার্যক্রম সম্পর্কিত যে কোনো বিরোধ আদালতের সিদ্ধান্তের মাধ্যমেই সমাধান করা হবে।’

এরপরই আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল হাঙ্গেরি।

দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের চিফ অব স্টাফ গের্গেলি গুলিয়াস বৃহস্পতিবার তার এক ফেসবুকে পোস্টে বলেন, ‘হাঙ্গেরি আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যাচ্ছে। সরকার সাংবিধানিক ও আন্তর্জাতিক আইনি কাঠামো অনুসারে বৃহস্পতিবার প্রত্যাহার প্রক্রিয়া শুরু করবে।’

আরও পড়ুন: বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, অভিযানে গ্রেপ্তার ৩

সাধারণত জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ে কোনো রাষ্ট্রের প্রত্যাহারের ঘোষণাপত্র জমা দেওয়ার এক বছর পর প্রত্যাহার কার্যকর হয়। এখন পর্যন্ত কেবল বুরুন্ডি ও ফিলিপাইন আইসিসি থেকে নিজেদের প্রত্যাহার করেছে। হাঙ্গেরির ঘোষণার বিষয়ে আইসিসি এখনো কোনো মন্তব্য করেনি।
খবর আল-জাজিরা

ট্যাগ: আইসিসি
ডিসি’জ এওয়ার্ড ফর ক্লিনলিনেস পুরস্কার পেলো ১৪ শিক্ষা প্রতিষ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মেটে আলুর বাম্পার ফলন, ভালো দামে হাসি কৃষকের মুখে 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রেলওয়ে স্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্বল্পতম বহর নিয়ে স্বল্প সময়ের সফরে জাতিসংঘের পথে প্রধানমন্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় শ্বশুরকে হত্যা করলেন জামাই
  • ২১ সেপ্টেম্বর ২০২৬