বিশ্ব স্কুল দাবায় ৭ বছরের প্রাগনিকার স্বর্ণজয়

০৩ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
প্রাগনিকা

প্রাগনিকা © সংগৃহীত

সার্বিয়ায় অনুষ্ঠিত বিশ্ব স্কুল দাবা প্রতিযোগিতায় অনূর্ধ্ব-৭ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের প্রাগনিকা। মাত্র ৭ বছর বয়সী এই ক্ষুদে দাবাড়ু ৯ রাউন্ডের সব কটিতেই জয়ী হয়ে স্বর্ণপদক জিতেছে। এবারের আসরে এটিই ভারতের একমাত্র সোনা।

ভারত থেকে ২২ জন খেলোয়াড় অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। তাদের মধ্যে প্রাগনিকা ছাড়াও আরও দুজন পদক জিতেছে। অনূর্ধ্ব-৭ ওপেন বিভাগে বিজেশ দেবী এবং অনূর্ধ্ব-১১ মহিলা বিভাগে ওম এশ গোত্তুমুকালা রুপা পেয়েছে।

প্রাগনিকার বাবা রামনাদ জানিয়েছেন, বড় বোন বরেণ্যার অনুপ্রেরণায় দাবার প্রতি আগ্রহী হয় প্রাগনিকা। বরেণ্যা গুজরাটের দাবায় ইতোমধ্যে সুনাম কুড়িয়েছে। করোনার সময় বোনকে বিভিন্ন প্রতিযোগিতায় খেলতে দেখে দাবার প্রতি আকৃষ্ট হয় প্রাগনিকা। মাত্র দেড় বছরেই আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন তার প্রতিভারই প্রমাণ।

বরেণ্যা এখনও জাতীয় পর্যায়ে বড় সাফল্য পাননি। এ নিয়ে রামনাদ বলেন, ‘বরেণ্যা প্রথমে জেলা, পরে রাজ্য চ্যাম্পিয়ন হলেও জাতীয় পর্যায়ে ভালো করতে পারেনি। তবে প্রাগনিকা রাজ্য চ্যাম্পিয়ন হওয়ার পর জাতীয় দাবায় রানার্সআপ হয়েছিল। এবার আন্তর্জাতিক মঞ্চে স্বর্ণপদক জিতেছে।’

প্রাগনিকার সাফল্যের অন্যতম দিক ছিল অষ্টম রাউন্ডে ভারতের শ্রেয়াংসি জৈনকে হারানো। জাতীয় দাবায় রানার্সআপ হওয়ার পথে এই প্রতিদ্বন্দ্বীর কাছেই হেরেছিল সে। তবে এবার আন্তর্জাতিক মঞ্চে শ্রেয়াংসিকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরেছে ছোট্ট প্রাগনিকা।

বেরোবিতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের হামলায় আহত ৬ সাংবাদিক; গুরুতর অবস্থা একজনের
  • ০৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই অনির্বাণ’ কর্মসূচি পা…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসায় সংঘর্ষের পর হল ছাড়া শিবির
  • ০৪ আগস্ট ২০২৬
জবি শিক্ষক সমিতির বিবৃতি ‘কলঙ্কিত বিবৃতি হয়ে থাকবে’: অধ্যাপ…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সান…
  • ০৪ আগস্ট ২০২৬