গরমে পশ্চিমবঙ্গের স্কুলে ছুটি ঘোষণা

০৩ এপ্রিল ২০২৫, ০৪:১৪ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
প্রচন্ড গরমে শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে

প্রচন্ড গরমে শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে © সংগৃহীত

গ্রীষ্মের প্রখর দাবদাহে নাজেহাল পশ্চিমবঙ্গের মানুষ। এর মধ্যেই রাজ্যে আগেভাগে গরমের ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, চলতি মাসের ৩০ তারিখ থেকেই স্কুলগুলোতে গরমের ছুটি শুরু হবে।

প্রচলিত নিয়ম অনুযায়ী, গরমের ছুটি সাধারণত ১২ মে থেকে শুরু হয়ে ২৩ মে পর্যন্ত থাকার কথা ছিল। কিন্তু এ বছর অসহনীয় গরমের কারণে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, নির্ধারিত সময়ের আগেই ছুটি ঘোষণা করা হবে। এর আগেও, ২০২৩ সালে তিনি ২১ এপ্রিল থেকে ২ জুন পর্যন্ত দীর্ঘ গরমের ছুটি ঘোষণা করেছিলেন, যা প্রায় দুই মাস স্থায়ী ছিল। এবারও একই পরিস্থিতির কারণে সময়ের আগেই ছুটি ঘোষণা করা হলো।

মৌসম ভবনের তথ্য অনুযায়ী, এপ্রিলে শুরু হওয়া তাপপ্রবাহ আগামী জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যে এই সময় তীব্র গরমের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, রাজ্যের শিক্ষাব্যবস্থার নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী, এপ্রিল, মে এবং সেপ্টেম্বর মাসে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এপ্রিলের পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যা শেষ হওয়ার পর উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ক্লাস শুরু হবে।

তীব্র গরমের কারণে ইতোমধ্যেই বিভিন্ন জেলা থেকে গরমের ছুটির জন্য আবেদন জমা পড়েছিল শিক্ষা দপ্তরে ও নবান্নে। চৈত্রের শেষ দিক থেকেই রাজ্যের তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এসব বিবেচনায় নিয়ে মুখ্যমন্ত্রী আগেভাগেই গরমের ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন।

রাজ্যের প্রশাসন আশা করছে, নির্ধারিত সময়ের আগে এই ছুটি দেওয়ার ফলে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি কমবে এবং গ্রীষ্মের দাবদাহ কিছুটা হলেও সহনীয় হবে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence