এবার ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত

০৩ এপ্রিল ২০২৫, ০৩:০৬ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভূমিকম্পে মিয়ানমার-থাইল্যান্ডে কয়েক হাজার মানুষের মৃত্যু, ধ্বংসযজ্ঞের রেশ না কাটতেই এবার ইন্দোনেশিয়া আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। দেশটির পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানা যায়।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু এবং ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে এ ভূমিকম্প আঘাত হানে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা বড় ঢেউ (সুনামি) সৃষ্টি হয়নি।

সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানায়, ভূমিকম্পটি ভোর ৪টা ৩ মিনিটে অনুভূত হয়, যার কেন্দ্রস্থল ছিল উত্তর হালমাহেরা রিজেন্সির লোলোদা উপ-জেলা থেকে ১২১ কিলোমিটার (৭৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে, সমুদ্রতলের ৪২ কিলোমিটার (২৬ মাইল) গভীরে।

আরও পড়ুন: রাজধানীতে ধর্ষণের হুমকির প্রতিবাদ করায় ভাই-বন্ধুসহ তরুণীকে মারধর

মানাডো এবং বিতুং শহরসহ পার্শ্ববর্তী প্রদেশ উত্তর সুলাওয়েসিতেও কম্পন অনুভূত হয়েছে। জানা গেছে, ভোর ৪.৩১ মিনিটে সেখানে ৪.৯ মাত্রার একটি আফটারশকও অনুভূত হয়। তবে এতে প্রাণহানি বা অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সুনামির সতর্কতা জারি করা হয়নি। 

প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারের পাশে অবস্থিত ইন্দোনেশিয়ায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। ফলে বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে ইন্দোনেশিয়া।

ডিসি’জ এওয়ার্ড ফর ক্লিনলিনেস পুরস্কার পেলো ১৪ শিক্ষা প্রতিষ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মেটে আলুর বাম্পার ফলন, ভালো দামে হাসি কৃষকের মুখে 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রেলওয়ে স্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্বল্পতম বহর নিয়ে স্বল্প সময়ের সফরে জাতিসংঘের পথে প্রধানমন্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় শ্বশুরকে হত্যা করলেন জামাই
  • ২১ সেপ্টেম্বর ২০২৬